Primeedition
মোঃ মাসুদুর রহমান
রবিবার, ১১ জানুয়ারী ২০২৬, ৯:৩৬ রাত
অনলাইন সংস্করণ |162 ভিউ

যশোরে ৭৩৪ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আব্দুল মজিদ আটক

যশোরে ৭৩৪ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আব্দুল মজিদ আটক
যশোর শহরের নীলগঞ্জ তাঁতীপাড়া এলাকায় অভিযান চালিয়ে ৭৩৪ পিস নিষিদ্ধ মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আব্দুল মজিদ (৪৫) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-৬। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বিকেল ৩টার দিকে তাকে আটক করা হয়।

আটক আব্দুল মজিদ ওই এলাকার মৃত শেখ এনায়েত উল্লাহর ছেলে।

র‌্যাব সূত্রে জানা যায়: র‌্যাব-৬, সিপিসি-৩, যশোর ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, নীলগঞ্জ তাঁতীপাড়া এলাকার আল আমিন মসজিদের সামনে মাদক বিক্রির উদ্দেশ্যে এক ব্যক্তি অবস্থান করছে। প্রাপ্ত সংবাদের ভিত্তিতে র‌্যাবের দলটি সেখানে অভিযান পরিচালনা করে আব্দুল মজিদকে হাতেনাতে আটক করে।

পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সামনে আটককৃতের দেহ তল্লাশি করে তার কাছ থেকে ৭৩৪ পিস নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।

আটক আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। তাকে উদ্ধারকৃত আলামতসহ যশোর কোতোয়ালী মডেল থানায় সোপর্দ করা হয়েছে।

প্রতিবেদকের তথ্য

মোঃ মাসুদুর রহমান

স্টাফ রিপোর্টার (যশোর) অনলাইন সংস্করণ

পোস্টটি শেয়ার করুন

Facebook X WhatsApp Telegram LinkedIn

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যশোর ৪ এমপির বাড়ি ঘর ভাংচুর করেছে এলাকাবাসী

1

দিনাজপুরের চিরিরবন্দরে কৃষকলীগ সভাপতির বিরুদ্ধে জমি দখলের অভ

2

ইনকিলাব মঞ্চের নতুন কমিটি গঠন

3

নরসিংদীতে দুই মিষ্টির দোকানে মোবাইল কোর্ট, অস্বাস্থ্যকর পরিব

4

জাতীয় সংসদ সচিবালয়ের সর্বোচ্চ সতর্কতা জারি

5

মোড়লগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাথ ব্যক্তিগত ক্লিনিক সিলগ

6

ডিবেটিং এডুকেশন সোসাইটির সভাপতি হেলাল সম্পাদক মহিউদ্দিন

7

নরসিংদীতে অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে জেলা প্রশাসন ও তিতাসের

8

৬ পূর্ণ মন্ত্রীর এসকর্ট সুবিধা বহাল

9

যে সব মন্ত্রীর এসকর্ট সুবিধা প্রত্যাহার করলো সরকার

10

পলাশে কিশোর মামুন হত্যার বিচার দাবিতে মানববন্ধন

11

নরসিংদী ইস্কন মন্দিরে উল্টো রথযাত্রায় স্বেচ্ছাসেবী হিসেবে দা

12

ছাত্র ইউনিয়ন থেকে পদত্যাগ করলেন মেঘমল্লার বসু

13

এগারো দলীয় জোট ছাড়লো খেলাফত মজলিস

14

ঝালকাঠিতে বিপুল পরিমাণ ইয়াবাসহ ছাত্রদল নেতা আটক

15

সিলেটে পৌঁছেছেন এগারো দলের নেতৃবৃন্দ

16

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করলেন স্পিকার হাফিজ উদ্

17

রাষ্ট্রপতির দায়িত্বভার গ্রহণ উপলক্ষে স্পীকারকে ফুলেল শুভেচ্ছ

18

NEAB এর উদ্যোগে আয়োজিত 'জুলাই গণঅভ্যুত্থানের শহীদ প্রকৌশলীদে

19

NEAB এর উদ্যোগে আয়োজিত 'জুলাই গণঅভ্যুত্থানের শহীদ প্রকৌশলীদে

20