আটক আব্দুল মজিদ ওই এলাকার মৃত শেখ এনায়েত উল্লাহর ছেলে।
র্যাব সূত্রে জানা যায়: র্যাব-৬, সিপিসি-৩, যশোর ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, নীলগঞ্জ তাঁতীপাড়া এলাকার আল আমিন মসজিদের সামনে মাদক বিক্রির উদ্দেশ্যে এক ব্যক্তি অবস্থান করছে। প্রাপ্ত সংবাদের ভিত্তিতে র্যাবের দলটি সেখানে অভিযান পরিচালনা করে আব্দুল মজিদকে হাতেনাতে আটক করে।
পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সামনে আটককৃতের দেহ তল্লাশি করে তার কাছ থেকে ৭৩৪ পিস নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।
আটক আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। তাকে উদ্ধারকৃত আলামতসহ যশোর কোতোয়ালী মডেল থানায় সোপর্দ করা হয়েছে।