Primeedition
এডিশন ডেস্ক
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ১২:১২ রাত
অনলাইন সংস্করণ |60 ভিউ

সরকারি প্রাথমিকে বৃত্তি পেয়েছে মেধাবী শিক্ষার্থী বিসমিকা

সরকারি প্রাথমিকে বৃত্তি পেয়েছে মেধাবী শিক্ষার্থী বিসমিকা
 
ঢাকা বিভাগের গাজীপুর সদর উপজেলার লস্কর চালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী বিসমিকা সাধারণ গ্রেডে বৃত্তি পেয়েছে। গত রবিবার ১২ জুলাই সরকারি প্রাথমিকের ৫ম শ্রেণীর বৃত্তি পরীক্ষার ফলাফল ঘোষণা করেন। ফলাফল প্রকাশিত হওয়ার পর এই রেজাল্ট জানতে পারে। মেধাবী শিক্ষার্থী বিসমিকা ছোট থেকেই বেশ মেধাবী। পাঠ্য বই ছাড়াও সে গান ও নৃত্য এবং অভিনয়ে বেশ পারদর্শী। 

এর আগে গাজীপুর কেজি স্কুল এসোসিয়েশনে ঢাকা আইডিয়াল এডুকেশন স্কুলের শিক্ষার্থী হয়ে ২য় শ্রেণী থেকে ২০২২ সালে ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে, তৃতীয় শ্রেণী থেকে ২০২৩ সালে ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে এবং ৪র্থ শ্রেণী থেকে ২০২৪ সালে ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে। বসিমিকার বাবা ও মা তার একমাত্র মেয়ের এই মেধা বিকাশে আনন্দিত। সে তার বাবা-মা, শিক্ষক ও তার প্রতিষ্ঠান এবং দেশের মুখ উজ্জল করছে। ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে ইনশা আল্লাহ। 

বিসমিকার বাবা মো নাজমুল ইসলাম ও মাতা মোছা শম্পা বেগম। বাবা মা'য়ের একমাত্র সন্তান সে। ময়মনসিংহ জেলার স্থানীয় বাসিন্দা হলেও চাকরির সুবাদে তারা গাজীপুরের সফিপুরে বসবাস করেন। তার বাবা যমুনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ লিমিটেডের সফিপুর স্পিনিং ডিভিশনে চাকরি করেন।

মেধাবী শিক্ষার্থী বিসমিকার এই নানা মুখি মেধা তার পিতামাতা ও শিক্ষক এবং সহপাঠীদের কাছে অনন্য করে তুলেছে। তার এই মেধায় সকলে বেশ খুশী ও আনন্দিত। সবাই তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন। ভবিষ্যতে সে আরও বড় কিছু হওয়ার প্রত্যাশা করেন। বড় হয়ে দেশ ও জাতির কল্যাণে অবদান রাখবে বলে সকলেই আশা করেন।
👤
ইয়াকুব আলী
স্টাফ রিপোর্টার

পোস্টটি শেয়ার করুন

Facebook X WhatsApp Telegram LinkedIn

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যশোর ৪ এমপির বাড়ি ঘর ভাংচুর করেছে এলাকাবাসী

1

দিনাজপুরের চিরিরবন্দরে কৃষকলীগ সভাপতির বিরুদ্ধে জমি দখলের অভ

2

ইনকিলাব মঞ্চের নতুন কমিটি গঠন

3

নরসিংদীতে দুই মিষ্টির দোকানে মোবাইল কোর্ট, অস্বাস্থ্যকর পরিব

4

জাতীয় সংসদ সচিবালয়ের সর্বোচ্চ সতর্কতা জারি

5

মোড়লগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাথ ব্যক্তিগত ক্লিনিক সিলগ

6

ডিবেটিং এডুকেশন সোসাইটির সভাপতি হেলাল সম্পাদক মহিউদ্দিন

7

নরসিংদীতে অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে জেলা প্রশাসন ও তিতাসের

8

৬ পূর্ণ মন্ত্রীর এসকর্ট সুবিধা বহাল

9

যে সব মন্ত্রীর এসকর্ট সুবিধা প্রত্যাহার করলো সরকার

10

পলাশে কিশোর মামুন হত্যার বিচার দাবিতে মানববন্ধন

11

নরসিংদী ইস্কন মন্দিরে উল্টো রথযাত্রায় স্বেচ্ছাসেবী হিসেবে দা

12

ছাত্র ইউনিয়ন থেকে পদত্যাগ করলেন মেঘমল্লার বসু

13

এগারো দলীয় জোট ছাড়লো খেলাফত মজলিস

14

ঝালকাঠিতে বিপুল পরিমাণ ইয়াবাসহ ছাত্রদল নেতা আটক

15

সিলেটে পৌঁছেছেন এগারো দলের নেতৃবৃন্দ

16

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করলেন স্পিকার হাফিজ উদ্

17

রাষ্ট্রপতির দায়িত্বভার গ্রহণ উপলক্ষে স্পীকারকে ফুলেল শুভেচ্ছ

18

NEAB এর উদ্যোগে আয়োজিত 'জুলাই গণঅভ্যুত্থানের শহীদ প্রকৌশলীদে

19

NEAB এর উদ্যোগে আয়োজিত 'জুলাই গণঅভ্যুত্থানের শহীদ প্রকৌশলীদে

20