Primeedition
গৌরব সাহা
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১:০২ দুপুর
অনলাইন সংস্করণ |198 ভিউ

পলাশে কিশোর মামুন হত্যার বিচার দাবিতে মানববন্ধন

সংগৃহীত ছবি
সংগৃহীত ছবি
গৌরব সাহা, নরসিংদী জেলা প্রতিনিধিঃ
নরসিংদীর পলাশ উপজেলার ডাংগায় ডাবপাড়াকে কেন্দ্র করে মামুন নামে এক কিশোরকে নির্মমভাবে কুপিয়ে হত্যার ঘটনায় হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি ফাঁসির দাবিতে মানববন্ধন করেছে ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী। শনিবার (২৫ জুলাই) দুপুরে পলাশ থানা গেটের সামনের সড়কে এই মানববন্ধন করা হয়।

​বক্তারাা মানববন্ধনে অভিযোগ করেন, চাঞ্চল্যকর মামুন হত্যা মামলার দীর্ঘ চার মাস পার হলেও কোনো আসামিকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। উল্টো
আসামিরা উচ্চ আদালত থেকে আগাম জামিনে বের হয়ে আসে। এরপর থেকে তারা আরও বেপরোয়া হয়ে উঠেছে। মামলা তুলে নিতে মামলার বাদী ও তার পরিবারকে বিভিন্নভাবে ভয়ভীতি দেখাচ্ছেন। এতে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন নিহতের পরিবার ও সাক্ষীরা।
মানববন্ধনে বক্তব্য রাখেন, নিহত মামুনের মা সালমা বেগম ও এলাকাবাসীর পক্ষে কাইয়ুম মিয়া, ইলিয়াস হোসেন, মোস্তাক মিয়া, মোতালিব হোসেন, শিমলা বেগম এবং মামুনের বোন রত্না আক্তার প্রমুখ।
মানববন্ধন শেষে ​এলাকাবাসী ব্যানার হাতে পলাশ থানাা গেটের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে উপজেলা পরিষদের সামনের সড়ক প্রদক্ষিণ করে। এ সময় তারা মামুনের খুনিদের দ্রুত গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবিতে বিভিন্ন স্লোগান দেন।
এর আগে গত ৩ এপ্রিল ডাবপাড়াকে কেন্দ্র করে ডাঙ্গার গালিমপুর গ্রামে নিজ বাড়ির পাশে কুপিয়ে হত্যা করা হয় কিশোর মামুন মিয়াকে। পরে এ ঘটনায় নিহতের পরিবার ওই এলাকার আজিজুল, ইসমাইল ও হজরত আলী নামে ৩ জনকে আসামি করে মামলা করে।
প্রতিবেদকের তথ্য

গৌরব সাহা

জেলা প্রতিনিধি (নরসিংদী) অনলাইন সংস্করণ

পোস্টটি শেয়ার করুন

Facebook X WhatsApp Telegram LinkedIn

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হবিগঞ্জে ১৪৪ ধারা জারি

1

আ.লীগ নেত্রীর করা মামলা থেকে জামিন পেলেন অতিরিক্ত ডিআইজি জহি

2

গলায় গামছা পেঁচিয়ে কলেজ ছাত্রের আ*ত্ম*হত্যা। অনেকেই খুঁজছে

3

অতিরিক্ত পুলিশ মোতায়েন করে শেষ রক্ষা হয়নি। মিছিল সমাবেশ কর

4

ছাত্রদলের হামলায় প্রতিবাদে আজ সারা দেশে বিক্ষোভ কর্মসূচি

5

জুলাই সনদে যা যা আছে সব অক্ষরে অক্ষরে পালন করতে হবে

6

ক্রসফায়ারের আসামি থেকে আজকের সাংসদ। মব সৃষ্টি করে তাকে আক্

7

ক্ষমতাসীনরা ব্যস্ত নিজের আখের গোছাতে

8

লক্ষ্মীপুরের এক ইউপি কমিটিতে প্রবাসীদের নাম ১৬ জনের পদত্যাগ

9

জুলাই পদযাত্রায় হবিগঞ্জে এনসিপি নেতাদের উপর হামলা করেছে ছাত

10

যশোরে জামায়াত এমপির বাসভবনে হামলার প্রতিবাদে এলাকাবাসীর প্র

11

মব সৃষ্টি করে এমপির মেয়েকে করা হয়েছে মারধর

12

বগুড়ায় ইয়াবা সহ ছাত্র দল নেতা আটক

13

শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ

14

বাংলাদেশ ছাত্রলীগ মনিরামপুর উপজেলা কমিটি গঠন

15

মব সৃষ্টি করে যশোর-৪ আসনের সংসদ সদস্যের বাসভবনে হামলা

16

দিনাজপুরের চিরিরবন্দরে কৃষকলীগ সভাপতির বিরুদ্ধে জমি দখলের অভ

17

ইনকিলাব মঞ্চের নতুন কমিটি গঠন

18

নরসিংদীতে দুই মিষ্টির দোকানে মোবাইল কোর্ট, অস্বাস্থ্যকর পরিব

19

জাতীয় সংসদ সচিবালয়ের সর্বোচ্চ সতর্কতা জারি

20