Primeedition
শামছুর রহমান
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ২:০০ রাত
অনলাইন সংস্করণ |2 ভিউ

শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ

সংগৃহীত ছবি
সংগৃহীত ছবি
মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলায় সব শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ ঘোষণা করেছে উপজেলা প্রশাসন। এ-সংক্রান্ত একটি পরিপত্র জারি করে উপজেলার সব শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানের কাছে পাঠানো হয়েছে।

গত ২৬ জুলাই জারি করা ওই পরিপত্রে জানানো হয়, নির্দেশনা অমান্য করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুম্পা ঘোষ গণমাধ্যমকে বলেন, শিক্ষার্থীদের পড়াশোনায় আরও মনোযোগী করা এবং শ্রেণিকক্ষের শৃঙ্খলা বজায় রাখার উদ্দেশ্যেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

পরিপত্রে উল্লেখ করা হয়েছে, শিক্ষার্থীদের মধ্যে মোবাইল ফোনের প্রতি আসক্তি উদ্বেগজনক হারে বৃদ্ধি পাচ্ছে, যা তাদের লেখাপড়ার পরিবেশ, মনোযোগ ও সামগ্রিক শিক্ষাজীবনে নেতিবাচক প্রভাব ফেলছে। শিক্ষার্থীদের সুস্থ ও মনোযোগী শিক্ষাজীবন নিশ্চিত করতে শিক্ষাপ্রতিষ্ঠানে মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ করা প্রয়োজন বলে এতে উল্লেখ করা হয়।

এ ছাড়া, পাঠদান চলাকালে শিক্ষকদের মোবাইল ফোন ব্যবহারেও নিরুৎসাহিত করা হয়েছে। পরিপত্রে বলা হয়েছে, শ্রেণিকক্ষে শিক্ষকরা মোবাইল ফোন ব্যবহার করলে পাঠদানে বিঘ্ন সৃষ্টি হয় এবং শিক্ষার্থীদের মনোযোগ ব্যাহত হতে পারে। তাই ক্লাস চলাকালে শিক্ষকদেরও মোবাইল ফোন ব্যবহার থেকে বিরত থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।

নির্দেশনা অনুযায়ী, প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানকে শিক্ষার্থীদের মোবাইল ফোন ব্যবহার বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ এবং পাঠদান চলাকালে শিক্ষকদের মোবাইল ব্যবহার নিয়ন্ত্রণ নিশ্চিত করতে বলা হয়েছে। পরিপত্র বাস্তবায়নে ব্যর্থ হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও উল্লেখ করা হয়েছে।
প্রতিবেদকের তথ্য

শামছুর রহমান

উপজেলা প্রতিনিধি (মনিরামপুর) অনলাইন সংস্করণ

পোস্টটি শেয়ার করুন

Facebook X WhatsApp Telegram LinkedIn

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জুলাই পদযাত্রায় হবিগঞ্জে এনসিপি নেতাদের উপর হামলা করেছে ছাত

1

যশোরে জামায়াত এমপির বাসভবনে হামলার প্রতিবাদে এলাকাবাসীর প্র

2

মব সৃষ্টি করে এমপির মেয়েকে করা হয়েছে মারধর

3

বগুড়ায় ইয়াবা সহ ছাত্র দল নেতা আটক

4

শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ

5

বাংলাদেশ ছাত্রলীগ মনিরামপুর উপজেলা কমিটি গঠন

6

মব সৃষ্টি করে যশোর-৪ আসনের সংসদ সদস্যের বাসভবনে হামলা

7

দিনাজপুরের চিরিরবন্দরে কৃষকলীগ সভাপতির বিরুদ্ধে জমি দখলের অভ

8

ইনকিলাব মঞ্চের নতুন কমিটি গঠন

9

নরসিংদীতে দুই মিষ্টির দোকানে মোবাইল কোর্ট, অস্বাস্থ্যকর পরিব

10

জাতীয় সংসদ সচিবালয়ের সর্বোচ্চ সতর্কতা জারি

11

মোড়লগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাথ ব্যক্তিগত ক্লিনিক সিলগ

12

ডিবেটিং এডুকেশন সোসাইটির সভাপতি হেলাল সম্পাদক মহিউদ্দিন

13

নরসিংদীতে অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে জেলা প্রশাসন ও তিতাসের

14

৬ পূর্ণ মন্ত্রীর এসকর্ট সুবিধা বহাল

15

যে সব মন্ত্রীর এসকর্ট সুবিধা প্রত্যাহার করলো সরকার

16

পলাশে কিশোর মামুন হত্যার বিচার দাবিতে মানববন্ধন

17

নরসিংদী ইস্কন মন্দিরে উল্টো রথযাত্রায় স্বেচ্ছাসেবী হিসেবে দা

18

ছাত্র ইউনিয়ন থেকে পদত্যাগ করলেন মেঘমল্লার বসু

19

এগারো দলীয় জোট ছাড়লো খেলাফত মজলিস

20