Primeedition
এডিশন ডেস্ক
শনিবার, ১৫ নভেম্বর ২০২৫, ১২:৫৮ দুপুর
অনলাইন সংস্করণ |498 ভিউ

যশোরের শার্শায় জামায়াতের মোটরসাইকেল শোভাযাত্রা

ছবি: শার্শায় জামায়াতের মোটরসাইকেল শোভাযাত্রা
ছবি: শার্শায় জামায়াতের মোটরসাইকেল শোভাযাত্রা
প্রাইম এডিশন::

 যশোরের শার্শায় বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী (৮৫-১) মাওলানা আজীজুর রহমানের নেতৃত্বে প্রায় ৫ হাজার মোটরসাইকেলের বিশাল র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৫ নভেম্বর) সকাল ৮.৩০ টায় শার্শা বল্ড ফিল্ড থেকে আনুষ্ঠানিকভাবে এ শোভাযাত্রা শুরু হয়।

মোটরসাইকেলের দীর্ঘ মিছিল শার্শা বাজার, নাভারণ, বেনাপোলসহ উপজেলার ১১টি ইউনিয়নের প্রধান সড়ক অতিক্রম করে।
 মোটর র‍্যালি দেখতে বিভিন্ন এলাকার সাধারণ জনতা ও পথচারীদের ঢল নেমে আসে।
 পরে শার্শা বাজারে এসে মহাসমারোহে শোডাউনটির সমাপ্তি ঘটে।

মোটর শোভাযাত্রার শেষে সংক্ষিপ্ত বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও যশোর-১ আসনের সংসদ সদস্য প্রার্থী মাওলানা আজীজুর রহমান বলেন- 
আল্লাহ যদি আমাকে সংসদে যাওয়ার সুযোগ দান করেন তাহলে শার্শাকে নতুনভাবে গড়ে তোলার উদ্যোগ গ্রহণ করবো ইনশাআল্লাহ। আমরা শাসক নয়, জনগণের সেবক হতে চাই। উন্নয়ন ও সব ভালো কাজের সঙ্গে থাকব। কখনও চাঁদাবাজি, ঘুষ, অন্যায়কে প্রশ্রয় দিবনা। একটা ইনসাফ ভিত্তিক এই উপজেলা গড়তে নিরলস কাজ করে যাব। মাওলানা আজিজুর রহমান মোটর র‍্যালির উপস্থিত সবাইকে ধন্যবাদ জানান।

বিশাল এই মোটর শোভাযাত্রায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, 
যশোর জেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা হাবিবুর রহমান,
যশোর জেলার সাবেক আমির রেজাউল করিম,
শার্শা উপজেলা জামায়াতের আমির অধ্যাপক মাওলানা ফারুক হাসান,
উপজেলা সেক্রেটারি এডভোকেট জাহাঙ্গীর আলম,
কর্মপরিষদ সদস্য ফিরোজ আল মাহমুদ, বিভিন্ন ইউনিয়ন আমির, সেক্রেটারি সহ স্থানীয় নেতৃবৃন্দ।
👤
ইমরান হোসেন
শার্শা প্রতিনিধি

পোস্টটি শেয়ার করুন

Facebook X WhatsApp Telegram LinkedIn

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জুলাই পদযাত্রায় হবিগঞ্জে এনসিপি নেতাদের উপর হামলা করেছে ছাত

1

যশোরে জামায়াত এমপির বাসভবনে হামলার প্রতিবাদে এলাকাবাসীর প্র

2

মব সৃষ্টি করে এমপির মেয়েকে করা হয়েছে মারধর

3

বগুড়ায় ইয়াবা সহ ছাত্র দল নেতা আটক

4

শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ

5

বাংলাদেশ ছাত্রলীগ মনিরামপুর উপজেলা কমিটি গঠন

6

মব সৃষ্টি করে যশোর-৪ আসনের সংসদ সদস্যের বাসভবনে হামলা

7

দিনাজপুরের চিরিরবন্দরে কৃষকলীগ সভাপতির বিরুদ্ধে জমি দখলের অভ

8

ইনকিলাব মঞ্চের নতুন কমিটি গঠন

9

নরসিংদীতে দুই মিষ্টির দোকানে মোবাইল কোর্ট, অস্বাস্থ্যকর পরিব

10

জাতীয় সংসদ সচিবালয়ের সর্বোচ্চ সতর্কতা জারি

11

মোড়লগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাথ ব্যক্তিগত ক্লিনিক সিলগ

12

ডিবেটিং এডুকেশন সোসাইটির সভাপতি হেলাল সম্পাদক মহিউদ্দিন

13

নরসিংদীতে অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে জেলা প্রশাসন ও তিতাসের

14

৬ পূর্ণ মন্ত্রীর এসকর্ট সুবিধা বহাল

15

যে সব মন্ত্রীর এসকর্ট সুবিধা প্রত্যাহার করলো সরকার

16

পলাশে কিশোর মামুন হত্যার বিচার দাবিতে মানববন্ধন

17

নরসিংদী ইস্কন মন্দিরে উল্টো রথযাত্রায় স্বেচ্ছাসেবী হিসেবে দা

18

ছাত্র ইউনিয়ন থেকে পদত্যাগ করলেন মেঘমল্লার বসু

19

এগারো দলীয় জোট ছাড়লো খেলাফত মজলিস

20