Primeedition
এডিশন ডেস্ক
রবিবার, ৯ নভেম্বর ২০২৫, ১২:৫৫ রাত
অনলাইন সংস্করণ |269 ভিউ

খুলনায় সন্ত্রাসী হামলায় আমার দেশ ব্যুরো প্রধান আহত

সাংবাদিক এহতেশামুল হক শাওন (ফাইল ছবি)
সাংবাদিক এহতেশামুল হক শাওন (ফাইল ছবি)
প্রাইম এডিশন::

খুলনায় প্রকাশ্য দিবালোকে সন্ত্রাসীদের বেধড়ক হামলায় বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজ)-এর সহকারী মহাসচিব ও মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন খুলনার সহ-সভাপতি , দৈনিক আমার দেশ পত্রিকার খুলনা ব্যুরো প্রধান সিনিয়র সাংবাদিক এহতেশামুল হক শাওন এবং খুলনা ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশনের কোষাধ্যক্ষ কামরুল হোসেন মনি গুরুতর আহত হয়েছেন।

শনিবার (৮ নভেম্বর) বেলা সোয়া ৩টার দিকে খুলনা শহরের ব্যস্ততম এলাকা শিববাড়ী মোড়স্থ সুলতান ডাইনের সামনে এই হামলার ঘটনা ঘটে। 

প্রত্যক্ষদর্শীরা জানান, কয়েকজন অজ্ঞাত দুর্বৃত্ত শাওন ও মনির ওপর অতর্কিত হামলা চালিয়ে বেধড়ক মারপিট করে পালিয়ে যায়।

 
স্থানীয়রা আহতদের উদ্ধার করে দ্রুত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

আহত এহতেশামুল হক শাওন দৈনিক আমার দেশ পত্রিকার খুলনা ব্যুরো প্রধান, খুলনা প্রেসক্লাবের স্থায়ী সদস্য ও বিএফইউজের কেন্দ্রীয় সহকারী মহাসচিব। অপরদিকে কামরুল হোসেন মনি দৈনিক আমার দেশ-এর স্টাফ রিপোর্টার, দৈনিক প্রবাহ-এর মফস্বল সম্পাদক এবং খুলনা প্রেসক্লাবের স্থায়ী সদস্য।

ঘটনার পর ৯৯৯ নম্বরে কল দেওয়ার আধাঘণ্টা পেরিয়ে গেলেও পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়নি, যা নিয়ে স্থানীয় সাংবাদিকদের মধ্যে চরম ক্ষোভ ও উদ্বেগ দেখা দিয়েছে।

এ ঘটনায় কঠোর নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজ)-এর ভারপ্রাপ্ত সভাপতি ওবায়দুর রহমান শাহীন ও মহাসচিব কাদের গনি চৌধুরী এক যৌথ বিবৃতিতে অবিলম্বে হামলাকারীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

তারা বলেন, “সাংবাদিকদের উপর এমন ন্যাক্কারজনক হামলা মুক্ত গণমাধ্যমের উপর সরাসরি আঘাত।”

এছাড়া মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন খুলনার সভাপতি মো. আনিসুজ্জামান, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবুল হাসান হিমালয়, কোষাধ্যক্ষ আব্দুর রাজ্জাক রানা, নির্বাহী সদস্য মুহাম্মদ নূরুজ্জামান ও সোহরাব হোসেন এক বিবৃতিতে হামলার তীব্র নিন্দা জানান।

অনুরূপ নিন্দা ও উদ্বেগ জানিয়েছেন বিএফইউজের সহ-সভাপতি ড. মো. জাকির হোসেন, আবু তৈয়ব ও মো. রাশিদুল ইসলাম, সাবেক নির্বাহী সদস্য শেখ দিদারুল আলম ও এইচ. এম. আলাউদ্দিন।

সাংবাদিক সমাজের নেতৃবৃন্দ হামলার ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেন, “এটি শুধুমাত্র দুই সাংবাদিকের উপর হামলা নয়, এটি মুক্ত সাংবাদিকতার কণ্ঠরোধের চেষ্টা।”

তারা অবিলম্বে হামলাকারীদের গ্রেফতার ও বিচার দাবি করেছেন।
👤
নাইম ইসলাম
স্টাফ রিপোর্টার

পোস্টটি শেয়ার করুন

Facebook X WhatsApp Telegram LinkedIn

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জুলাই পদযাত্রায় হবিগঞ্জে এনসিপি নেতাদের উপর হামলা করেছে ছাত

1

জামায়াত সাংসদের উপর হামলা এলাকাবাসী প্রতিবাদ মিছিল করেছে

2

মব সৃষ্টি করে এমপির মেয়েকে করা হয়েছে মারধর

3

বগুড়ায় ইয়াবা সহ ছাত্র দল নেতা আটক

4

শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ

5

বাংলাদেশ ছাত্রলীগ মনিরামপুর উপজেলা কমিটি গঠন

6

যশোর ৪ এমপির বাড়ি ঘর ভাংচুর করেছে এলাকাবাসী

7

দিনাজপুরের চিরিরবন্দরে কৃষকলীগ সভাপতির বিরুদ্ধে জমি দখলের অভ

8

ইনকিলাব মঞ্চের নতুন কমিটি গঠন

9

নরসিংদীতে দুই মিষ্টির দোকানে মোবাইল কোর্ট, অস্বাস্থ্যকর পরিব

10

জাতীয় সংসদ সচিবালয়ের সর্বোচ্চ সতর্কতা জারি

11

মোড়লগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাথ ব্যক্তিগত ক্লিনিক সিলগ

12

ডিবেটিং এডুকেশন সোসাইটির সভাপতি হেলাল সম্পাদক মহিউদ্দিন

13

নরসিংদীতে অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে জেলা প্রশাসন ও তিতাসের

14

৬ পূর্ণ মন্ত্রীর এসকর্ট সুবিধা বহাল

15

যে সব মন্ত্রীর এসকর্ট সুবিধা প্রত্যাহার করলো সরকার

16

পলাশে কিশোর মামুন হত্যার বিচার দাবিতে মানববন্ধন

17

নরসিংদী ইস্কন মন্দিরে উল্টো রথযাত্রায় স্বেচ্ছাসেবী হিসেবে দা

18

ছাত্র ইউনিয়ন থেকে পদত্যাগ করলেন মেঘমল্লার বসু

19

এগারো দলীয় জোট ছাড়লো খেলাফত মজলিস

20