বাংলাদেশ জামায়াতে ইসলামী যশোর ৫ মনিরামপুর উপজেলার কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ১৫ মে অডিটোরিয়ামে উপজেলা আমির ফজলুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলা জামায়াতের আমির যশোর ৩ আসনের মাননীয় সাংসদ অধ্যাপক গোলাম রসুল, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর ৫ আসনের মাননীয় সাংসদ গাজী এনামুল হক সহ জেলা ও উপজেলা নেতৃবৃন্দ।
সম্মেলনে সম্প্রতি মনিরামপুরের ঘটনা নিয়ে আলোচনা ও পরবর্তী করণীয় নিয়ে আলোচনা হয়েছে। আলোচনা শেষে মনিরামপুর উপজেলার পৌর সভা সহ ১২ ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থীদের নাম ঘোষণা করা হয়। ৫ টি ইউনিয়ন স্থগিত রাখা হয়েছে।