স্থানীয় সরকার নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষকদের অংশ নিতে পারবেন না—ইসির এমন সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি জানিয়েছে জামায়াত। আজ বুধবার নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক করে এ দাবি জানানো হয় দলের পক্ষ থেকে।
সকালে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক করে জামায়াতে ইসলামীর একটি প্রতিনিধি দল। বৈঠক শেষে ব্রিফিংয়ে এসব তথ্য জানান দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
তিনি বলেন, 'সংবিধানে এমপিওভুক্ত শিক্ষকদের রাজনীতি করা তো নিষিদ্ধ নেই। জাতীয় নির্বাচনেও তাদের প্রার্থী হওয়ার সুযোগ দেওয়া হয়েছে।
এমপিও ভুক্ত শিক্ষকরা নির্বাচনে প্রার্থী হওয়ার অযোগ্য হলে বিপাকে পড়বে জামায়াত।