যশোরের মনিরামপুর উপজেলার ঝাপা ফাঁড়ি পুলিশ ইয়াবা সহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে।
জানাগেছে গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দুপুর আনুমানিক ২ টার সময় ঝাপা ফাঁড়ি পুলিশ চাকলা এলাকায় অভিযান চালায়। অভিযানে পুলিশ প্রায় ৭০ পিচ ইয়াবাসহ রাজগঞ্জের বাবলাকে আটক করেছে। এ ব্যাপারে ঝাপা ফাঁড়ির ইনচার্জ বাদী হয়ে মাদক মামলা দায়ের করেছে।