Primeedition
মোঃ আরিফুল ইসলাম
সোমবার, ৪ মে ২০২৬, ৫:২৭ বিকাল
অনলাইন সংস্করণ |122 ভিউ

প্রাইভেট শিক্ষা প্রতিষ্ঠান এসোসিয়েশন কর্তৃক সমন্বয়সভা অনুষ্ঠিত।

প্রাইভেট শিক্ষা প্রতিষ্ঠান এসোসিয়েশন কর্তৃক সমন্বয়সভা অনুষ্ঠিত।
প্রাইভেট শিক্ষা প্রতিষ্ঠান এসোসিয়েশন কর্তৃক সমন্বয়সভা অনুষ্ঠিত।
প্রাইভেট শিক্ষা প্রতিষ্ঠান এসোসিয়েশন কর্তৃক সমন্বয়সভা অনুষ্ঠিত।

গতকাল দিনাজপুর জেলার চিরিরবন্দর উপজেলার প্রাইভেট শিক্ষা প্রতিষ্ঠান অ্যাসোসিয়েশনের সমন্বয় সভার আয়োজন করা হয়। 
অনুষ্ঠানটি চিরিরবন্দর এর স্বনামধন্য প্রতিষ্ঠান মেহের-হোসেন রেসিডেন্সিয়াল মডেল স্কুলে অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন মেহের-হোসেন রেসিডেন্সিয়াল মডেল স্কুলের প্রতিষ্ঠাতা আলহাজ্ব জনাব মোঃ ময়েন উদ্দীন শাহ।
সভায় উপস্থিত ছিলেন অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আইডিয়াল রেসিডেন্সিয়াল মডেল স্কুলের প্রতিষ্ঠাতা পরিচালক জনাব মোঃ মমিনুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক একাইটিস রেসিডেন্সিয়াল মডেল স্কুলের প্রতিষ্ঠাতা পরিচালক জনাব মোঃ আশরাফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক জনাব মোঃ মঞ্জুর আলী শাহ, পরিচালনা পরিষদের সদস্য ড্যাফডিল রেসিডেন্সিয়াল স্কুল, সহ-সাংগঠনিক সম্পাদক আল-কলম ইউনিভার্সাল মাদরাসার ওবায়দুর রহমান সবুজ, দপ্তর সম্পাদক সুফ্ফা রেসিডেন্সিয়াল স্কুলের পরিচালক ও চেয়ারম্যান জনাব মোঃ এন্তাজ মুন্সী এবং প্রচার সম্পাদক গ্রীনল্যান্ড কলেজের রেজাউর রহমান বকুল। এছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন প্রাইভেট শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা পরিচালক ও প্রধানগণ।
সকলের সম্মিলিত মতামত—একসাথে কাজ করলে ভালো কিছু করা সম্ভব। বিপদে-আপদে একে অপরের পাশে থাকার জন্যই এই সংগঠন কাজ করে যাচ্ছে।
চিরিরবন্দর উপজেলার অধিকাংশ প্রাইভেট শিক্ষা প্রতিষ্ঠান আবাসিক হওয়ায় বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে শিক্ষার্থীরা এখানে পড়ালেখা করতে আসে। অনেক অভিভাবক সন্তানের পড়াশোনার জন্য এখানে বাসা ভাড়া নিয়েও অবস্থান করছেন। এর ফলে চিরিরবন্দর শিক্ষানগরীর আশেপাশের মানুষের জীবনযাত্রার মান উন্নত হয়েছে।
প্রাইভেট শিক্ষা প্রতিষ্ঠানের অবদানে চিরিরবন্দরের সুনাম দিন দিন বৃদ্ধি পাচ্ছে। আমাদের প্রত্যাশা—চিরিরবন্দর উপজেলা দেশের একটি মডেল শিক্ষা পল্লীতে পরিণত হোক এবং এখানকার শিক্ষার আলো আরও ছড়িয়ে পড়ুক সারাদেশে।
মেহের-হোসেন রেসিডেন্সিয়াল মডেল স্কুলের পক্ষ থেকে সকল প্রতিষ্ঠাতা (শিক্ষা উদ্যোক্তা) ও প্রতিষ্ঠান প্রধানদের প্রতি জানাই আন্তরিক কৃতজ্ঞতা ও শুভকামনা। 

শুভেচ্ছা ও ধন্যবাদান্তে 
মিজানুর রহমান
অধ্যক্ষ,
মেহের-হোসেন রেসিডেন্সিয়াল মডেল স্কুল
প্রতিবেদকের তথ্য

মোঃ আরিফুল ইসলাম

জেলা প্রতিনিধি (দিনাজপুর) অনলাইন সংস্করণ

পোস্টটি শেয়ার করুন

Facebook X WhatsApp Telegram LinkedIn

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিজিবির হাতে আটক গরুর নিলাম নিয়ে বিএনপি জামায়াত মল্ল যুদ্ধ

1

শাপলা চত্বর হত্যাযজ্ঞ মামলায় লতিফ সিদ্দিকী আটক

2

স্থানীয় সরকার নির্বাচনে এমপিও ভুক্ত শিক্ষার্থীদের প্রার্থীত

3

হবিগঞ্জে ১৪৪ ধারা জারি

4

আ.লীগ নেত্রীর করা মামলা থেকে জামিন পেলেন অতিরিক্ত ডিআইজি জহি

5

গলায় গামছা পেঁচিয়ে কলেজ ছাত্রের আ*ত্ম*হত্যা। অনেকেই খুঁজছে

6

অতিরিক্ত পুলিশ মোতায়েন করে শেষ রক্ষা হয়নি। মিছিল সমাবেশ কর

7

ছাত্রদলের হামলায় প্রতিবাদে আজ সারা দেশে বিক্ষোভ কর্মসূচি

8

জুলাই সনদে যা যা আছে সব অক্ষরে অক্ষরে পালন করতে হবে

9

ক্রসফায়ারের আসামি থেকে আজকের সাংসদ। মব সৃষ্টি করে তাকে আক্

10

ক্ষমতাসীনরা ব্যস্ত নিজের আখের গোছাতে

11

লক্ষ্মীপুরের এক ইউপি কমিটিতে প্রবাসীদের নাম ১৬ জনের পদত্যাগ

12

জুলাই পদযাত্রায় হবিগঞ্জে এনসিপি নেতাদের উপর হামলা করেছে ছাত

13

যশোরে জামায়াত এমপির বাসভবনে হামলার প্রতিবাদে এলাকাবাসীর প্র

14

মব সৃষ্টি করে এমপির মেয়েকে করা হয়েছে মারধর

15

বগুড়ায় ইয়াবা সহ ছাত্র দল নেতা আটক

16

শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ

17

বাংলাদেশ ছাত্রলীগ মনিরামপুর উপজেলা কমিটি গঠন

18

মব সৃষ্টি করে যশোর-৪ আসনের সংসদ সদস্যের বাসভবনে হামলা

19

দিনাজপুরের চিরিরবন্দরে কৃষকলীগ সভাপতির বিরুদ্ধে জমি দখলের অভ

20