টেন্ডারে কেনা মাটি বিক্রির লভ্যাংশ ভাগাভাগি নিয়ে যশোরের মনিরামপুর উপজেলা বিএনপি ও জামায়াতের মধ্যে সংঘর্ষ বাঁধে। বিষয়টি গভীর রাত পর্যন্ত গড়ায়। আহত হয় উভয় দলের কমপক্ষে ২০ জন। আহতদের মধ্যে জামায়াত পক্ষের লোকজন বেশি। ১ মে ঘটনার পর অজানা আতঙ্কে ছিল মনিরামপুরবাসী। ৪ মে দু দলের নেতাদের মধ্যে একটি ঘরোয়া বৈঠক হয়। বৈঠকে বিষয়টি নিষ্পত্তি নামে।
বিএনপি ও জামায়াতের মধ্যে বিরোধ নিষ্পত্তি অধিকাংশ মানুষ সাধুবাদ জানালেও কিছু সংখ্যক মানুষ মেনে নিতে পারছে না। তাঁরা ঘোলা পানিতে মাছ শিকারের ধান্দায় ছিল।
এরা বিষয়টি ভালো চোখে দেখছে না। নতুন ভাবে দন্দ তৈরির পথ আবিষ্কারের অপেক্ষায় অপেক্ষমাণ। মনিরামপুর বিএনপি জামায়াতের মধ্যে সম্পর্ক অটুট থাক এটা সকলের প্রত্যাশা।