শাপলা চত্বর (২০১৩ সালের ৫ মে) হত্যাযজ্ঞের মামলায় গ্রেপ্তার হয়েছেন আওয়ামী ফ্যাসিবাদী সরকারের সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী।
আজ বুধবার (২৯ জুলাই) রাজধানীর গুলশানের বাসা থেকে তাকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, রাজধানীর গুলশান থেকে সাবেক বস্ত্র ও পাট মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে হেফাজতে ইসলামের মামলায় ইতোমধ্যে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।