Primeedition
মেহেদী হাসান রেজা
বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ৩:০৯ দুপুর
অনলাইন সংস্করণ |193 ভিউ

ইরানজুড়ে পরিস্থিতি আরও উত্তপ্ত, নিহত ২৪০০-এর বেশি

ফাইল ফুটেজ
ফাইল ফুটেজ

সরকারবিরোধী বিক্ষোভে ইরানজুড়ে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে। মার্কিন যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংস্থা এইচআরএএনএ জানিয়েছে, গত ডিসেম্বরের শেষ দিক থেকে শুরু হওয়া আন্দোলনে এখন পর্যন্ত অন্তত ২ হাজার ৪০৩ জন নিহত হয়েছেন। খবর প্রকাশ করেছে সিএনএন।

এইচআরএএনএর মুখপাত্রের বরাতে জানানো হয়, নিহতদের মধ্যে ১৮ বছরের কম বয়সী অন্তত ১২ জন রয়েছে। একই সময়ে দেশজুড়ে প্রায় ১৮ হাজার ১৩৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলেও দাবি করেছে সংস্থাটি।

সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, আগের তুলনায় নিহতের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। তবে সিএনএন জানিয়েছে, তারা স্বাধীনভাবে এই তথ্য যাচাই করতে পারেনি। ইরানে চলমান কঠোর ইন্টারনেট ব্ল্যাকআউটের কারণে প্রকৃত হতাহতের সংখ্যা আরও বেশি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

এর আগে মঙ্গলবার রয়টার্সকে দেওয়া এক বিবৃতিতে ইরানের এক সরকারি কর্মকর্তা জানান, সাম্প্রতিক বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর সদস্যসহ প্রায় ২ হাজার মানুষ নিহত হয়েছেন। চলমান অস্থিরতার পর এটিই ছিল ইরানি কর্তৃপক্ষের পক্ষ থেকে প্রথমবারের মতো বড় পরিসরে মৃত্যুর সংখ্যা স্বীকার।

ওই কর্মকর্তা দাবি করেন, নিহতদের একটি অংশ সহিংস ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত ছিল এবং তারাই পরিস্থিতির জন্য দায়ী। তবে নিহতদের মধ্যে কতজন বিক্ষোভকারী এবং কতজন নিরাপত্তা বাহিনীর সদস্য—সে বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।
প্রতিবেদকের তথ্য

মেহেদী হাসান রেজা

স্টাফ রিপোর্টার অনলাইন সংস্করণ

পোস্টটি শেয়ার করুন

Facebook X WhatsApp Telegram LinkedIn

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যশোর ৪ এমপির বাড়ি ঘর ভাংচুর করেছে এলাকাবাসী

1

দিনাজপুরের চিরিরবন্দরে কৃষকলীগ সভাপতির বিরুদ্ধে জমি দখলের অভ

2

ইনকিলাব মঞ্চের নতুন কমিটি গঠন

3

নরসিংদীতে দুই মিষ্টির দোকানে মোবাইল কোর্ট, অস্বাস্থ্যকর পরিব

4

জাতীয় সংসদ সচিবালয়ের সর্বোচ্চ সতর্কতা জারি

5

মোড়লগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাথ ব্যক্তিগত ক্লিনিক সিলগ

6

ডিবেটিং এডুকেশন সোসাইটির সভাপতি হেলাল সম্পাদক মহিউদ্দিন

7

নরসিংদীতে অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে জেলা প্রশাসন ও তিতাসের

8

৬ পূর্ণ মন্ত্রীর এসকর্ট সুবিধা বহাল

9

যে সব মন্ত্রীর এসকর্ট সুবিধা প্রত্যাহার করলো সরকার

10

পলাশে কিশোর মামুন হত্যার বিচার দাবিতে মানববন্ধন

11

নরসিংদী ইস্কন মন্দিরে উল্টো রথযাত্রায় স্বেচ্ছাসেবী হিসেবে দা

12

ছাত্র ইউনিয়ন থেকে পদত্যাগ করলেন মেঘমল্লার বসু

13

এগারো দলীয় জোট ছাড়লো খেলাফত মজলিস

14

ঝালকাঠিতে বিপুল পরিমাণ ইয়াবাসহ ছাত্রদল নেতা আটক

15

সিলেটে পৌঁছেছেন এগারো দলের নেতৃবৃন্দ

16

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করলেন স্পিকার হাফিজ উদ্

17

রাষ্ট্রপতির দায়িত্বভার গ্রহণ উপলক্ষে স্পীকারকে ফুলেল শুভেচ্ছ

18

NEAB এর উদ্যোগে আয়োজিত 'জুলাই গণঅভ্যুত্থানের শহীদ প্রকৌশলীদে

19

NEAB এর উদ্যোগে আয়োজিত 'জুলাই গণঅভ্যুত্থানের শহীদ প্রকৌশলীদে

20