Primeedition
এম এ রশিদ
সোমবার, ৯ মার্চ ২০২৬, ৯:৪২ সকাল
অনলাইন সংস্করণ |186 ভিউ

সুন্দরবন প্রেসক্লাবের পক্ষ থেকে এমপি গাজী নজরুল ইসলামকে সংবর্ধনা

সুন্দরবন প্রেসক্লাবের পক্ষ থেকে এমপি গাজী নজরুল ইসলামকে সংবর্ধনা
l

সুন্দরবন প্রেসক্লাবের পক্ষ থেকে এমপি গাজী নজরুল ইসলামকে সংবর্ধনা

সুন্দরবন প্রেসক্লাবের পক্ষ থেকে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম কে সংবর্ধনা প্রদান করা হয়েছে। রবিবার (৮ মার্চ) বিকাল ৫টায় সুন্দরবন প্রেসক্লাবের হলরুমে এ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সুন্দরবন প্রেসক্লাবের সভাপতি বিলাল হোসেনের সভাপতিত্বে এবং যুগ্ম সাধারণ সম্পাদক ওসমান গনি সোহাগের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক জি এম মাছুম বিল্লাহ।

সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম।

 বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী শ্যামনগর উপজেলা শাখার আমির মাওলানা আব্দুর রহমান ও সাবেক উপজেলা আমির মাওলানা আব্দুল মুজিদ। এছাড়াও সুন্দরবন প্রেসক্লাবের সকল সাংবাদিকবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে অতিথিদেরকে সুন্দরবন প্রেসক্লাবের পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। এ সময় প্রধান অতিথি তার বক্তব্যে সুন্দরবনকে পর্যটন এলাকা হিসেবে জাতীয় পর্যায়ে পরিচিত করতে বিষয়টি জাতীয় সংসদে উপস্থাপনের আশ্বাস দেন। 

পাশাপাশি উপকূলীয় অঞ্চলের টেকসই উন্নয়ন নিশ্চিত করতে কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

তিনি আরও বলেন, সুন্দরবন অঞ্চলে বনদস্যুতা নির্মূলে প্রশাসনের সাথে সমন্বয় করে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া হবে এবং এলাকাকে নিরাপদ ও শান্তিপূর্ণ রাখতে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হবে।
প্রতিবেদকের তথ্য

এম এ রশিদ

স্টাফ রিপোর্টার (শ্যামনগর) অনলাইন সংস্করণ

পোস্টটি শেয়ার করুন

Facebook X WhatsApp Telegram LinkedIn

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিজিবির হাতে আটক গরুর নিলাম নিয়ে বিএনপি জামায়াত মল্ল যুদ্ধ

1

শাপলা চত্বর হত্যাযজ্ঞ মামলায় লতিফ সিদ্দিকী আটক

2

স্থানীয় সরকার নির্বাচনে এমপিও ভুক্ত শিক্ষার্থীদের প্রার্থীত

3

হবিগঞ্জে ১৪৪ ধারা জারি

4

আ.লীগ নেত্রীর করা মামলা থেকে জামিন পেলেন অতিরিক্ত ডিআইজি জহি

5

গলায় গামছা পেঁচিয়ে কলেজ ছাত্রের আ*ত্ম*হত্যা। অনেকেই খুঁজছে

6

অতিরিক্ত পুলিশ মোতায়েন করে শেষ রক্ষা হয়নি। মিছিল সমাবেশ কর

7

ছাত্রদলের হামলায় প্রতিবাদে আজ সারা দেশে বিক্ষোভ কর্মসূচি

8

জুলাই সনদে যা যা আছে সব অক্ষরে অক্ষরে পালন করতে হবে

9

ক্রসফায়ারের আসামি থেকে আজকের সাংসদ। মব সৃষ্টি করে তাকে আক্

10

ক্ষমতাসীনরা ব্যস্ত নিজের আখের গোছাতে

11

লক্ষ্মীপুরের এক ইউপি কমিটিতে প্রবাসীদের নাম ১৬ জনের পদত্যাগ

12

জুলাই পদযাত্রায় হবিগঞ্জে এনসিপি নেতাদের উপর হামলা করেছে ছাত

13

যশোরে জামায়াত এমপির বাসভবনে হামলার প্রতিবাদে এলাকাবাসীর প্র

14

মব সৃষ্টি করে এমপির মেয়েকে করা হয়েছে মারধর

15

বগুড়ায় ইয়াবা সহ ছাত্র দল নেতা আটক

16

শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ

17

বাংলাদেশ ছাত্রলীগ মনিরামপুর উপজেলা কমিটি গঠন

18

মব সৃষ্টি করে যশোর-৪ আসনের সংসদ সদস্যের বাসভবনে হামলা

19

দিনাজপুরের চিরিরবন্দরে কৃষকলীগ সভাপতির বিরুদ্ধে জমি দখলের অভ

20