Primeedition
শামছুর রহমান
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ৮:৩৮ সকাল
অনলাইন সংস্করণ |1 ভিউ

চাকু সহ ছিনতাই কারী জনতার হাতে আটক

ফাইল ফটো
ফাইল ফটো
যশোর শহরের দড়াটানা এলাকায় প্রকাশ্যে ছিনতাইয়ের চেষ্টা করতে গিয়ে স্থানীয় জনতার হাতে ধারালো চাকুসহ আটক হয়েছেন এক যুবক। পরে তাকে কোতোয়ালি থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়। বুধবার রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে।

আটক যুবকের নাম হাসিব। সে যশোর শহরের বেজপাড়া তালতলা এলাকার ইলিয়াসের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, হাসিব ও তার এক সহযোগী দড়াটানা মোড়সংলগ্ন ভৈরব পার্কের পাশে এক মাঠা বিক্রেতার কাছ থেকে টাকা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন। বিষয়টি আশপাশের লোকজনের টের পায়। জনতা দুজনকে ধাওয়া করেন। একপর্যায়ে পালানোর সময় হাসিব ভৈরব নদীতে ঝাঁপ দেয়। তবে স্থানীয় যুবকদের তৎপরতায় তাকে নদী থেকে আটক করে। তার কাছ থেকে একটি ধারালো চাকু উদ্ধার হয়। জনতা উত্তম মাধ্যম দিয়ে চাকু সহ পুলিশের হাতে তুলে দেয়।

বেজপাড়া এলাকার বাসিন্দা তানভীর ইসলাম জানান, পালানোর উদ্দেশ্যে সে চাকুসহ ভৈরব নদীতে ঝাঁপ দেয়। পরে আমরা তাকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছি। অপর সহযোগী পালিয়ে যেতে সক্ষম হয়েছে। তাকে ধরতে গিয়ে ভুলবশত আরেকজনকে আটক করায় কিছু সময় উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। পরে পুলিশের উপস্থিতিতে বিষয়টির সমাধান হয়।

পুরাতন কসবা পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) আবু বক্কার জানান, নোয়াখালীর এক মাঠা বিক্রেতার গলায় চাকু ঠেকিয়ে টাকা ছিনতাইয়ের চেষ্টা করছিল দুই যুবক। এ সময় স্থানীয় লোকজন এগিয়ে এসে তাদের ধাওয়া দেয়। হাসিব পালানোর চেষ্টা করলেও ব্যর্থ হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে ধারালো চাকুসহ হেফাজতে নিয়েছে।

যশোর কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) কাজী বাবুল বলেন, “আটক হাসিব বর্তমানে থানা হেফাজতে রয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
প্রতিবেদকের তথ্য

শামছুর রহমান

উপজেলা প্রতিনিধি (মনিরামপুর) অনলাইন সংস্করণ

পোস্টটি শেয়ার করুন

Facebook X WhatsApp Telegram LinkedIn

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিজিবির হাতে আটক গরুর নিলাম নিয়ে বিএনপি জামায়াত মল্ল যুদ্ধ

1

শাপলা চত্বর হত্যাযজ্ঞ মামলায় লতিফ সিদ্দিকী আটক

2

স্থানীয় সরকার নির্বাচনে এমপিও ভুক্ত শিক্ষার্থীদের প্রার্থীত

3

হবিগঞ্জে ১৪৪ ধারা জারি

4

আ.লীগ নেত্রীর করা মামলা থেকে জামিন পেলেন অতিরিক্ত ডিআইজি জহি

5

গলায় গামছা পেঁচিয়ে কলেজ ছাত্রের আ*ত্ম*হত্যা। অনেকেই খুঁজছে

6

অতিরিক্ত পুলিশ মোতায়েন করে শেষ রক্ষা হয়নি। মিছিল সমাবেশ কর

7

ছাত্রদলের হামলায় প্রতিবাদে আজ সারা দেশে বিক্ষোভ কর্মসূচি

8

জুলাই সনদে যা যা আছে সব অক্ষরে অক্ষরে পালন করতে হবে

9

ক্রসফায়ারের আসামি থেকে আজকের সাংসদ। মব সৃষ্টি করে তাকে আক্

10

ক্ষমতাসীনরা ব্যস্ত নিজের আখের গোছাতে

11

লক্ষ্মীপুরের এক ইউপি কমিটিতে প্রবাসীদের নাম ১৬ জনের পদত্যাগ

12

জুলাই পদযাত্রায় হবিগঞ্জে এনসিপি নেতাদের উপর হামলা করেছে ছাত

13

যশোরে জামায়াত এমপির বাসভবনে হামলার প্রতিবাদে এলাকাবাসীর প্র

14

মব সৃষ্টি করে এমপির মেয়েকে করা হয়েছে মারধর

15

বগুড়ায় ইয়াবা সহ ছাত্র দল নেতা আটক

16

শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ

17

বাংলাদেশ ছাত্রলীগ মনিরামপুর উপজেলা কমিটি গঠন

18

মব সৃষ্টি করে যশোর-৪ আসনের সংসদ সদস্যের বাসভবনে হামলা

19

দিনাজপুরের চিরিরবন্দরে কৃষকলীগ সভাপতির বিরুদ্ধে জমি দখলের অভ

20