Primeedition
মোঃ মাসুদুর রহমান
বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ১০:০৪ দুপুর
অনলাইন সংস্করণ |292 ভিউ

দলীয় পদ ফিরে পেলেন আবু তাহের সিদ্দিকী

দলীয় পদ ফিরে পেলেন আবু তাহের সিদ্দিকী
যশোরের বাঘারপাড়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবু তাহের সিদ্দিকীর বহিষ্কার আদেশ প্রত্যাহার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দীর্ঘদিন পর তিনি পুনরায় দলীয় প্রাথমিক সদস্যপদ ফিরে পেয়েছেন।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক চিঠিতে তার ওপর আরোপিত স্থগিতাদেশ প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করা হয়। এর মাধ্যমে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে আরোপিত সব ধরনের সাংগঠনিক বাধা অপসারণ করা হলো।
উল্লেখ্য, ২০২১ সালের পৌরসভা নির্বাচনে দলীয় প্রার্থীর বিপক্ষে বিদ্রোহী প্রার্থী হিসেবে অংশগ্রহণ এবং দলীয় শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে আবু তাহের সিদ্দিকীর বিরুদ্ধে বিএনপির প্রাথমিক সদস্যপদসহ সকল পর্যায়ের দলীয় পদ স্থগিত করা হয়েছিল।
বিষয়টি নিয়ে প্রতিক্রিয়ায় আবু তাহের সিদ্দিকী বলেন,
“আবেদনের প্রেক্ষিতে আমার ওপর আরোপিত স্থগিতাদেশ প্রত্যাহার করা হয়েছে এবং প্রাথমিক সদস্যপদ ফিরিয়ে দেওয়া হয়েছে। ভবিষ্যতে দলীয় শৃঙ্খলা মেনে চলবো এবং বিএনপিকে আরও শক্তিশালী ও গতিশীল করতে সক্রিয় ভূমিকা রাখবো।”
স্থানীয় বিএনপির নেতাকর্মীদের মধ্যে এই সিদ্ধান্তকে কেন্দ্র করে নতুন উদ্দীপনা ও আলোচনা সৃষ্টি হয়েছে বলে জানা গেছে।
প্রতিবেদকের তথ্য

মোঃ মাসুদুর রহমান

স্টাফ রিপোর্টার (যশোর) অনলাইন সংস্করণ

পোস্টটি শেয়ার করুন

Facebook X WhatsApp Telegram LinkedIn

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিজিবির হাতে আটক গরুর নিলাম নিয়ে বিএনপি জামায়াত মল্ল যুদ্ধ

1

শাপলা চত্বর হত্যাযজ্ঞ মামলায় লতিফ সিদ্দিকী আটক

2

স্থানীয় সরকার নির্বাচনে এমপিও ভুক্ত শিক্ষার্থীদের প্রার্থীত

3

হবিগঞ্জে ১৪৪ ধারা জারি

4

আ.লীগ নেত্রীর করা মামলা থেকে জামিন পেলেন অতিরিক্ত ডিআইজি জহি

5

গলায় গামছা পেঁচিয়ে কলেজ ছাত্রের আ*ত্ম*হত্যা। অনেকেই খুঁজছে

6

অতিরিক্ত পুলিশ মোতায়েন করে শেষ রক্ষা হয়নি। মিছিল সমাবেশ কর

7

ছাত্রদলের হামলায় প্রতিবাদে আজ সারা দেশে বিক্ষোভ কর্মসূচি

8

জুলাই সনদে যা যা আছে সব অক্ষরে অক্ষরে পালন করতে হবে

9

ক্রসফায়ারের আসামি থেকে আজকের সাংসদ। মব সৃষ্টি করে তাকে আক্

10

ক্ষমতাসীনরা ব্যস্ত নিজের আখের গোছাতে

11

লক্ষ্মীপুরের এক ইউপি কমিটিতে প্রবাসীদের নাম ১৬ জনের পদত্যাগ

12

জুলাই পদযাত্রায় হবিগঞ্জে এনসিপি নেতাদের উপর হামলা করেছে ছাত

13

যশোরে জামায়াত এমপির বাসভবনে হামলার প্রতিবাদে এলাকাবাসীর প্র

14

মব সৃষ্টি করে এমপির মেয়েকে করা হয়েছে মারধর

15

বগুড়ায় ইয়াবা সহ ছাত্র দল নেতা আটক

16

শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ

17

বাংলাদেশ ছাত্রলীগ মনিরামপুর উপজেলা কমিটি গঠন

18

মব সৃষ্টি করে যশোর-৪ আসনের সংসদ সদস্যের বাসভবনে হামলা

19

দিনাজপুরের চিরিরবন্দরে কৃষকলীগ সভাপতির বিরুদ্ধে জমি দখলের অভ

20