Primeedition
মোঃ মাসুদুর রহমান
সোমবার, ৯ মার্চ ২০২৬, ৯:৪২ সকাল
অনলাইন সংস্করণ |120 ভিউ

যশোরে বাঘারপাড়া দ্বিতীয় দিনের ঈদ উপহার বিতরণ

বাঘারপাড়ায় খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দ্বিতীয় দিনের ঈদ উপহার বিতরণ
বাঘারপাড়ায় খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দ্বিতীয় দিনের ঈদ উপহার বিতরণ
 প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় যশোরের বাঘারপাড়া উপজেলায় দ্বিতীয় দিনের মতো শ্রমজীবী ও অসহায় মানুষের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।রবিবার সকালে উপজেলার দরাজহাট, রায়পুর, বন্দবিলা,জহুরপুর যশোর জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক শামীম আকতারের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। বিদ্যুৎ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতের নির্দেশনায় দিনব্যাপী এ উপহার বিতরণ কর্মসূচি পরিচালিত হয়।

দুই দিনব্যাপী এ কর্মসূচির আওতায় মোট প্রায় এক হাজার শ্রমজীবী ও অসহায় মানুষের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়। দ্বিতীয় দিনে পাঁচ শতাধিক শ্রমজীবী পরিবারের হাতে খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়। উপহার সামগ্রীর মধ্যে ছিল সেমাই, চিনি, গুঁড়া দুধ, ছোলা, আলু, পেঁয়াজ ও মুড়ি।

ঈদের আগে প্রয়োজনীয় খাদ্যসামগ্রী পেয়ে উপকারভোগীরা আনন্দ প্রকাশ করেন এবং আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা জানান। উপহার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাঘারপাড়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জাকির হোসেন সুদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাজহারুল ইসলাম খোকন,

যুগ্ম আহ্বায়ক আব্দুল আলিম, বাঘারপাড়া উপজেলা মহিলা দলের সভানেত্রী মদিনা বেগম, সাধারণ সম্পাদক সাইফুননেছা বেগমসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

এ সময় বক্তারা বলেন, সমাজের অসহায় ও শ্রমজীবী মানুষের পাশে দাঁড়ানো বিএনপি পরিবারের একটি মানবিক দায়িত্ব। ঈদের আনন্দ সবার মাঝে ভাগাভাগি করে নিতে এ ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতেও অসহায় মানুষের সহায়তায় এ ধরনের সামাজিক ও মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

আয়োজকরা জানান, পবিত্র ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে এবং বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় এ ঈদ উপহার বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়েছে।
প্রতিবেদকের তথ্য

মোঃ মাসুদুর রহমান

স্টাফ রিপোর্টার (যশোর) অনলাইন সংস্করণ

পোস্টটি শেয়ার করুন

Facebook X WhatsApp Telegram LinkedIn

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যশোর সিমান্ত থেকে আটক ডেভিড ইমন ভারতের আধার কার্ড ব্যবহারকার

1

বাঁধা দিয়েছেন তা একটু স্মার্টলি দিবেন না

2

কাজীদের কেরামতি সরকার রাজস্ব বঞ্চিত হয় বছরে ২ শত কোটি

3

চাকু সহ ছিনতাই কারী জনতার হাতে আটক

4

ট্রাক কান্ড। একটি আওয়ামী পুলিশ একটি জাতীয়তাবাদী পুলিশ ব্যা

5

প্রক্সি দিয়ে যুক্তরাজ্য প্রবাসী আসামি জামিন।

6

এনসিপি নেতাদের উপর হামলা সরকারকে জনগণের মুখোমুখি দাঁড় করিয়

7

বিজিবির হাতে আটক গরুর নিলাম নিয়ে বিএনপি জামায়াত মল্ল যুদ্ধ

8

শাপলা চত্বর হত্যাযজ্ঞ মামলায় লতিফ সিদ্দিকী আটক

9

চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন আটক

10

স্থানীয় সরকার নির্বাচনে এমপিও ভুক্ত শিক্ষার্থীদের প্রার্থীত

11

হবিগঞ্জে ১৪৪ ধারা জারি

12

আ.লীগ নেত্রীর করা মামলা থেকে জামিন পেলেন অতিরিক্ত ডিআইজি জহি

13

গলায় গামছা পেঁচিয়ে কলেজ ছাত্রের আ*ত্ম*হত্যা। অনেকেই খুঁজছে

14

অতিরিক্ত পুলিশ মোতায়েন করে শেষ রক্ষা হয়নি। মিছিল সমাবেশ কর

15

ছাত্রদলের হামলায় প্রতিবাদে আজ সারা দেশে বিক্ষোভ কর্মসূচি

16

জুলাই সনদে যা যা আছে সব অক্ষরে অক্ষরে পালন করতে হবে

17

ক্রসফায়ারের আসামি থেকে আজকের সাংসদ। মব সৃষ্টি করে তাকে আক্

18

ক্ষমতাসীনরা ব্যস্ত নিজের আখের গোছাতে

19

লক্ষ্মীপুরের এক ইউপি কমিটিতে প্রবাসীদের নাম ১৬ জনের পদত্যাগ

20