দুই দিনব্যাপী এ কর্মসূচির আওতায় মোট প্রায় এক হাজার শ্রমজীবী ও অসহায় মানুষের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়। দ্বিতীয় দিনে পাঁচ শতাধিক শ্রমজীবী পরিবারের হাতে খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়। উপহার সামগ্রীর মধ্যে ছিল সেমাই, চিনি, গুঁড়া দুধ, ছোলা, আলু, পেঁয়াজ ও মুড়ি।
ঈদের আগে প্রয়োজনীয় খাদ্যসামগ্রী পেয়ে উপকারভোগীরা আনন্দ প্রকাশ করেন এবং আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা জানান। উপহার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাঘারপাড়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জাকির হোসেন সুদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাজহারুল ইসলাম খোকন,
যুগ্ম আহ্বায়ক আব্দুল আলিম, বাঘারপাড়া উপজেলা মহিলা দলের সভানেত্রী মদিনা বেগম, সাধারণ সম্পাদক সাইফুননেছা বেগমসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
এ সময় বক্তারা বলেন, সমাজের অসহায় ও শ্রমজীবী মানুষের পাশে দাঁড়ানো বিএনপি পরিবারের একটি মানবিক দায়িত্ব। ঈদের আনন্দ সবার মাঝে ভাগাভাগি করে নিতে এ ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতেও অসহায় মানুষের সহায়তায় এ ধরনের সামাজিক ও মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
আয়োজকরা জানান, পবিত্র ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে এবং বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় এ ঈদ উপহার বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়েছে।