Primeedition
মেহেদী হাসান আনাস
বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ১২:০৫ দুপুর
অনলাইন সংস্করণ |261 ভিউ

‘সব প্রশ্নের উত্তর দিতে নেই’—মা হওয়ার গুঞ্জনে কি শাকিবের পথেই হাঁটছেন বুবলী

‘সব প্রশ্নের উত্তর দিতে নেই’—মা হওয়ার গুঞ্জনে কি শাকিবের পথেই হাঁটছেন বুবলী

তারকাদের জীবন মানেই অফুরন্ত কৌতূহল, আর সেই কৌতূহল থেকেই জন্ম নেয় নানা গুঞ্জন। সম্প্রতি সেই চেনা চক্রেই আবার আলোচনার কেন্দ্রবিন্দুতে চিত্রনায়িকা শবনম বুবলী। গত বছর ছেলে শেহজাদ খান বীর ও শাকিব খানের সঙ্গে যুক্তরাষ্ট্র সফরের পর থেকেই তার দ্বিতীয়বার মা হওয়া নিয়ে জল্পনার ডালপালা মেলতে শুরু করে। দেশে ফেরার পর তার পোশাক ও চলাফেরায় পরিবর্তনের দাবি তুলে সেই গুঞ্জন আরও উসকে দেন নেটিজেনরা। গণমাধ্যমের বারবার প্রশ্নের মুখেও এ বিষয়ে ‘পরে কথা হবে’ বলে এড়িয়ে গেছেন নায়িকা। তবে কেন এই রহস্যময় নীরবতা? এবার সেই কৌশলের পেছনের কারণ নিজেই ব্যাখ্যা করলেন বুবলী।

সম্প্রতি এক অনুষ্ঠানে বুবলী জানান, গুজব আর নেতিবাচকতা সামলানোর ক্ষেত্রে তার সবচেয়ে বড় অনুপ্রেরণা বা ‘আইডল’ হলেন ছেলে বীরের বাবা, ঢালিউড সুপারস্টার শাকিব খান। এই নীরবতার কৌশল তিনি শাকিবের কাছ থেকেই শিখেছেন। বুবলী বলেন, ‘শাকিব খান যেহেতু পরিবারের মানুষ, তার কাছ থেকেই অনেক কিছু শেখা। তিনি সব সময় একটা কথাই বলেন—সব প্রশ্নের উত্তর দিতে নেই। তোমার কাজই তোমার হয়ে কথা বলবে।’ বুবলী বিশ্বাস করেন, মানুষের সব প্রশ্নের পেছনে সদিচ্ছা থাকে না; বরং হিংসা ও হতাশা থেকেই অনেকে নেতিবাচক কথা বলেন। আর সেসবের জবাব দিতে গেলে মূল কাজটাই ব্যাহত হয়।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিউ বাণিজ্যের জন্য গুজব ছড়ানোর প্রবণতা নিয়েও ক্ষোভ প্রকাশ করেন এই অভিনেত্রী। তিনি বলেন, এখন ভিউই অনেকের কাছে ব্যবসা। ইতিবাচক কথায় ভিউ আসে না বলেই ইচ্ছাকৃতভাবে মিথ্যা ও নেতিবাচকতা ছড়ানো হয়। যত মিথ্যা, তত বেশি ভিউ—এই মানসিকতার পাশাপাশি এআই দিয়ে ভুয়া ভিডিও তৈরির বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া জরুরি বলে মনে করেন তিনি। এর আগে অন্তঃসত্ত্বা হওয়ার প্রশ্নে বুবলী জানিয়েছিলেন, ব্যক্তিগত বিষয় নিয়ে কথা বলার জন্য সঠিক সময় ও উপলক্ষ প্রয়োজন। শাকিবের পরামর্শ মেনে বুবলীর এই ‘রহস্যময় নীরবতা’ ভক্তদের কৌতূহল যেন আরও বাড়িয়ে দিয়েছে।

প্রতিবেদকের তথ্য

মেহেদী হাসান আনাস

সিনিয়র স্টাফ রিপোর্টার অনলাইন সংস্করণ

পোস্টটি শেয়ার করুন

Facebook X WhatsApp Telegram LinkedIn

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যশোর ৪ এমপির বাড়ি ঘর ভাংচুর করেছে এলাকাবাসী

1

দিনাজপুরের চিরিরবন্দরে কৃষকলীগ সভাপতির বিরুদ্ধে জমি দখলের অভ

2

ইনকিলাব মঞ্চের নতুন কমিটি গঠন

3

নরসিংদীতে দুই মিষ্টির দোকানে মোবাইল কোর্ট, অস্বাস্থ্যকর পরিব

4

জাতীয় সংসদ সচিবালয়ের সর্বোচ্চ সতর্কতা জারি

5

মোড়লগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাথ ব্যক্তিগত ক্লিনিক সিলগ

6

ডিবেটিং এডুকেশন সোসাইটির সভাপতি হেলাল সম্পাদক মহিউদ্দিন

7

নরসিংদীতে অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে জেলা প্রশাসন ও তিতাসের

8

৬ পূর্ণ মন্ত্রীর এসকর্ট সুবিধা বহাল

9

যে সব মন্ত্রীর এসকর্ট সুবিধা প্রত্যাহার করলো সরকার

10

পলাশে কিশোর মামুন হত্যার বিচার দাবিতে মানববন্ধন

11

নরসিংদী ইস্কন মন্দিরে উল্টো রথযাত্রায় স্বেচ্ছাসেবী হিসেবে দা

12

ছাত্র ইউনিয়ন থেকে পদত্যাগ করলেন মেঘমল্লার বসু

13

এগারো দলীয় জোট ছাড়লো খেলাফত মজলিস

14

ঝালকাঠিতে বিপুল পরিমাণ ইয়াবাসহ ছাত্রদল নেতা আটক

15

সিলেটে পৌঁছেছেন এগারো দলের নেতৃবৃন্দ

16

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করলেন স্পিকার হাফিজ উদ্

17

রাষ্ট্রপতির দায়িত্বভার গ্রহণ উপলক্ষে স্পীকারকে ফুলেল শুভেচ্ছ

18

NEAB এর উদ্যোগে আয়োজিত 'জুলাই গণঅভ্যুত্থানের শহীদ প্রকৌশলীদে

19

NEAB এর উদ্যোগে আয়োজিত 'জুলাই গণঅভ্যুত্থানের শহীদ প্রকৌশলীদে

20