যশোরে বাঘারপাড়া মাদক সেবন ও বহনের দায়ে ৬ মাসের কারাদণ্ড: মাদকবিরোধী অভিযানে কঠোর অবস্থান নিয়েছেন বাঘারপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ভুপালী সরকার । তাঁর নির্দেশনা ও তত্ত্বাবধানে পরিচালিত মোবাইল কোর্টে মাদক সেবন ও বহনের দায়ে এক ব্যক্তিকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।
উপজেলার দরাজহাট ইউনিয়নের দরাজহাট গ্রামে অভিযান চালিয়ে মো: মিলন হোসেন (পিতা: আবু তালেব মোল্লা) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। অভিযোগ রয়েছে, তিনি মাদক সেবন ও বহন করে এলাকায় শান্তি-শৃঙ্খলা বিনষ্ট করছিলেন। বিষয়টি নিশ্চিত হওয়ার পর তাৎক্ষণিকভাবে ভ্রাম্যমাণ আদালত বসানো হয়।
মোবাইল কোর্টে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(৫) ধারায় তাকে একশত টাকা অর্থদণ্ড ও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। আদালতের আদেশে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, “মাদকের বিরুদ্ধে আমাদের অবস্থান জিরো টলারেন্স। বাঘারপাড়াকে মাদকমুক্ত রাখতে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে। কেউ আইনের ঊর্ধ্বে নয়।” তিনি আরও জানান, তরুণ সমাজকে রক্ষায় এবং এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসন সর্বদা সজাগ রয়েছে।
অভিযান পরিচালনাকালে বাঘারপাড়া থানার এসআই মো: সজীব আহমেদের নেতৃত্বে একটি চৌকস পুলিশ টিম উপস্থিত ছিলেন এবং তারা সার্বিক সহযোগিতা প্রদান করেন।