Primeedition
মোঃ মিহাদুল ইসলাম
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ৯:১৫ সকাল
অনলাইন সংস্করণ |199 ভিউ

জয়পুরহাট জেলা পরিষদ প্রশাসকের দায়িত্ব গ্রহণ

জয়পুরহাট জেলা পরিষদ প্রশাসকের দায়িত্ব গ্রহণ
জয়পুরহাট জেলা পরিষদের প্রশাসক পদে দায়িত্ব গ্রহণ করেছেন মাসুদ রানা প্রধান। সোমবার বেলা সাড়ে ১১টার দিকে তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন।

এর আগে রবিবার (১৫ মার্চ) স্থানীয় সরকার বিভাগের জারি করা এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে। আদেশে বলা হয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তিনি জয়পুরহাট জেলা পরিষদের প্রশাসকের দায়িত্ব পালন করবেন।

মাসুদ রানা প্রধান জয়পুরহাট জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক। সোমবার (১৬ মার্চ) বেলা সাড়ে ১১টায় জেলা পরিষদ কার্যালয়ে দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠান সম্পন্ন হয়।
দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সরকার মোহাম্মদ রায়হান, জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন, যুগ্ম আহ্বায়ক মোঃ আব্দুল ওহাব, জেলা কৃষক দলের সদস্য সচিব মনজুরে মওলা পলাশ, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক, শহর বিএনপির সাধারণ সম্পাদক আবু রায়হান উজ্জ্বল প্রধান, জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সম্পাদক ওবায়দুর রহমান সুইট, জেলা ছাত্রদলের সভাপতি মামুনুর রশীদ প্রধান সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

নবনিযুক্ত জেলা পরিষদের প্রশাসক মাসুদ রানা প্রধান বলেন, জেলার প্রান্তিক পর্যায়ে উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়ন ও পরিকল্পনা প্রণয়নে সর্বোচ্চ প্রচেষ্টা চালাবো।

 
জয়পুরহাটে রাস্তাঘাট, অবকাঠামো, পরিবেশ-প্রকৃতির সার্বিক উন্নয়ন ও এই জনপদের মানুষের জীবনমান উন্নয়নে নিষ্ঠার সঙ্গে কাজ করতে সকলের সহযোগিতা ও পরামর্শ চাই। সবাইকে সাথে নিয়ে নতুন এক উন্নত জয়পুরহাট গড়ে তুলতে চাই’।
প্রতিবেদকের তথ্য

মোঃ মিহাদুল ইসলাম

স্টাফ রিপোর্টার (বদলগাছি) অনলাইন সংস্করণ

পোস্টটি শেয়ার করুন

Facebook X WhatsApp Telegram LinkedIn

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জুলাই পদযাত্রায় হবিগঞ্জে এনসিপি নেতাদের উপর হামলা করেছে ছাত

1

জামায়াত সাংসদের উপর হামলা এলাকাবাসী প্রতিবাদ মিছিল করেছে

2

মব সৃষ্টি করে এমপির মেয়েকে করা হয়েছে মারধর

3

বগুড়ায় ইয়াবা সহ ছাত্র দল নেতা আটক

4

শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ

5

বাংলাদেশ ছাত্রলীগ মনিরামপুর উপজেলা কমিটি গঠন

6

যশোর ৪ এমপির বাড়ি ঘর ভাংচুর করেছে এলাকাবাসী

7

দিনাজপুরের চিরিরবন্দরে কৃষকলীগ সভাপতির বিরুদ্ধে জমি দখলের অভ

8

ইনকিলাব মঞ্চের নতুন কমিটি গঠন

9

নরসিংদীতে দুই মিষ্টির দোকানে মোবাইল কোর্ট, অস্বাস্থ্যকর পরিব

10

জাতীয় সংসদ সচিবালয়ের সর্বোচ্চ সতর্কতা জারি

11

মোড়লগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাথ ব্যক্তিগত ক্লিনিক সিলগ

12

ডিবেটিং এডুকেশন সোসাইটির সভাপতি হেলাল সম্পাদক মহিউদ্দিন

13

নরসিংদীতে অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে জেলা প্রশাসন ও তিতাসের

14

৬ পূর্ণ মন্ত্রীর এসকর্ট সুবিধা বহাল

15

যে সব মন্ত্রীর এসকর্ট সুবিধা প্রত্যাহার করলো সরকার

16

পলাশে কিশোর মামুন হত্যার বিচার দাবিতে মানববন্ধন

17

নরসিংদী ইস্কন মন্দিরে উল্টো রথযাত্রায় স্বেচ্ছাসেবী হিসেবে দা

18

ছাত্র ইউনিয়ন থেকে পদত্যাগ করলেন মেঘমল্লার বসু

19

এগারো দলীয় জোট ছাড়লো খেলাফত মজলিস

20