১১ দলীয় ঐক্যজোট গণভোট ও দেশের বর্তমান অস্থিতিশীল অবস্থা নিয়ে বিভাগীয় সম্মেলন চালিয়ে যাচ্ছে।
পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী আজ ছিল চট্টগ্রাম বিভাগীয় সম্মেলন। স্থানীয় প্যারেন্ট ময়দানে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় আমির ডাঃ শফিকুর রহমান বলেন, সময় বেশি নেই। গণভোটের রায় মেনে নিন। জনগণকে মাঠে নামাবেন না। তিনি ১৯৯৬ সালের কথা স্বরণ করিয়ে দেন।
ডাঃ শফিকুর রহমান ২০২৬-২৭ অর্থ বছরের বাজেটকে গণবিরোধী দাবি করে বলেন, এ বাজেট গরীব মারার বাজেট।
সমাবেশে ১১ দলীয় জোট নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
আগামী ২০ জুন সার্কিট হাউস মাঠে খুলনা বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত হবে।