Primeedition
মোঃ মাসুদুর রহমান
সোমবার, ১২ জানুয়ারী ২০২৬, ১১:০৫ দুপুর
অনলাইন সংস্করণ |209 ভিউ

যশোর জেলা জামায়াত আমীরের সাথে পীর মহিবুল্লাহ খানের সৌজন্য সাক্ষাৎ

যশোর জেলা জামায়াত আমীরের সাথে পীর মহিবুল্লাহ খানের সৌজন্য সাক্ষাৎ

যশোর জেলা জামায়াতে ইসলামীর আমির ও যশোর-৪ আসনের প্রার্থী অধ্যাপক গোলাম রসুল ১১ জানুয়ারি (রবিবার) বাঘারপাড়া উপজেলার ঐতিহ্যবাহী মহিরন পীর মঞ্জিল দরবার শরীফে সৌজন্য সাক্ষাৎ করেছেন।


এ সময় তিনি দরবার শরীফের বর্তমান পীর মাওলানা মোহাম্মদ মহিবুল্লাহ খান সাবেরের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং তিনার দ্রুত আরোগ্য কামনায় বিশেষ দোয়া করেন।

সৌজন্য সাক্ষাৎকালে অধ্যাপক গোলাম রসুল বলেন, আলেম-ওলামা ও পীর-মাশায়েখগণ সমাজের নৈতিক ও আত্মিক পথপ্রদর্শক। তাঁদের দোয়া, পরামর্শ ও আদর্শ সমাজে শান্তি, শৃঙ্খলা ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তিনি আরও বলেন, ইসলামী মূল্যবোধভিত্তিক সমাজ গঠনে সকল স্তরের ধর্মপ্রাণ মানুষের ঐক্য ও সহযোগিতা অপরিহার্য। দেশ ও জাতির সংকটময় মুহূর্তে আল্লাহর উপর ভরসা রেখে ন্যায় ও সত্যের পথে অবিচল থাকার আহ্বান জানান তিনি।


অধ্যাপক গোলাম রসুল পীর সাহেবের দীর্ঘদিনের দ্বীনি খেদমত ও সমাজ সংস্কারে অবদানের প্রশংসা করে বলেন, এ ধরনের দরবার ও ধর্মীয় প্রতিষ্ঠান মানুষের আত্মশুদ্ধি, সামাজিক সম্প্রীতি এবং মানবিক মূল্যবোধ জাগ্রত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। তিনি পীর সাহেবের সুস্থতার জন্য সকলের কাছে দোয়া কামনা করেন।


এ সময় উপস্থিত ছিলেন পীর জাদা মাওলানা মোহাম্মদ মাহফুজ উদ্দিন, পীর বাড়ি জামে মসজিদের ইমাম ক্বারী ছদরুদ্দীন, পীর জাদা সাংবাদিক খান কে এম শরাফত উদ্দিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। উপস্থিত সবাই পীর সাহেবের সুস্থতা কামনায় মহান আল্লাহর দরবারে দোয়া করেন।সৌজন্য সাক্ষাৎ ও দোয়া মাহফিলটি শান্তিপূর্ণ ও ভাবগম্ভীর পরিবেশে অনুষ্ঠিত হয়।

প্রতিবেদকের তথ্য

মোঃ মাসুদুর রহমান

স্টাফ রিপোর্টার (যশোর) অনলাইন সংস্করণ

পোস্টটি শেয়ার করুন

Facebook X WhatsApp Telegram LinkedIn

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিজিবির হাতে আটক গরুর নিলাম নিয়ে বিএনপি জামায়াত মল্ল যুদ্ধ

1

শাপলা চত্বর হত্যাযজ্ঞ মামলায় লতিফ সিদ্দিকী আটক

2

স্থানীয় সরকার নির্বাচনে এমপিও ভুক্ত শিক্ষার্থীদের প্রার্থীত

3

হবিগঞ্জে ১৪৪ ধারা জারি

4

আ.লীগ নেত্রীর করা মামলা থেকে জামিন পেলেন অতিরিক্ত ডিআইজি জহি

5

গলায় গামছা পেঁচিয়ে কলেজ ছাত্রের আ*ত্ম*হত্যা। অনেকেই খুঁজছে

6

অতিরিক্ত পুলিশ মোতায়েন করে শেষ রক্ষা হয়নি। মিছিল সমাবেশ কর

7

ছাত্রদলের হামলায় প্রতিবাদে আজ সারা দেশে বিক্ষোভ কর্মসূচি

8

জুলাই সনদে যা যা আছে সব অক্ষরে অক্ষরে পালন করতে হবে

9

ক্রসফায়ারের আসামি থেকে আজকের সাংসদ। মব সৃষ্টি করে তাকে আক্

10

ক্ষমতাসীনরা ব্যস্ত নিজের আখের গোছাতে

11

লক্ষ্মীপুরের এক ইউপি কমিটিতে প্রবাসীদের নাম ১৬ জনের পদত্যাগ

12

জুলাই পদযাত্রায় হবিগঞ্জে এনসিপি নেতাদের উপর হামলা করেছে ছাত

13

যশোরে জামায়াত এমপির বাসভবনে হামলার প্রতিবাদে এলাকাবাসীর প্র

14

মব সৃষ্টি করে এমপির মেয়েকে করা হয়েছে মারধর

15

বগুড়ায় ইয়াবা সহ ছাত্র দল নেতা আটক

16

শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ

17

বাংলাদেশ ছাত্রলীগ মনিরামপুর উপজেলা কমিটি গঠন

18

মব সৃষ্টি করে যশোর-৪ আসনের সংসদ সদস্যের বাসভবনে হামলা

19

দিনাজপুরের চিরিরবন্দরে কৃষকলীগ সভাপতির বিরুদ্ধে জমি দখলের অভ

20