৪ দলীয় জোট সরকারের (২০০১-২০০৬) স্পিকার প্রবীণ আইনজীবী ও রাজনীতিবিদ ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন।
রবিবার ভোরে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান, বিরোধী দলীয় নেতা ও জামায়াতের আমির ডাঃ শফিকুর রহমান, বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ।