ইতিহাসের রেকর্ড পরিমাণ তাপমাত্রা কমে।শৈত্য প্রবাহে যশোরের মনিরামপুর উপজেলা সাধারণ মানুষের জীবন যাত্রা বিপর্যস্ত হয়ে পড়েছে। থমকে গেছে কাজকর্ম।
৩ জানুয়ারি থেকে শুরু হওয়া শৈত্য প্রবাহ বিগত বছরের তুলনায় অনেক বেশি। দেখা নেই সূর্যের আলোর। পড়ছে হাড় কাঁপানো শীত। বিশেষ প্রয়োজন ছাড়া মানুষ ঘর থেকে বের হচ্ছে না। মনিরামপুরের আকাশ ঢাকা ঘনকুয়াশায়। দেখা যাচ্ছে না ১ ফুট দূরের মানুষ গাছপালা। চলাচল করতে হচ্ছে সতর্ক অবস্থায়।
৮০ উদ্ধ সাখাওয়াতের ভাষায় বিগত ১ বছর এমন অবস্থা দেখা যায়নি। এবারের শৈত্য প্রবাহে ইরি বোরো মৌসুমে প্রভাব পড়তে পারে বলে প্রান্তিক চাষীদের ধারণা। বোরো ফসলের জন্য ফেলানো ধানের পাতা নষ্ট হবার উপক্রম হয়েছে।
শামছুর রহমান
মনিরামপুর উপজেলা প্রতিনিধি