Primeedition
এডিশন ডেস্ক
সোমবার, ১২ জানুয়ারী ২০২৬, ২:১৬ দুপুর
অনলাইন সংস্করণ |193 ভিউ

বেনাপোলে ২টি বিদেশি পিস্তল ৪টি ম্যাগাজিন ও ৬ রাউন্ড গুলিসহ যুবক গ্রেফতার

বেনাপোলে ২টি বিদেশি পিস্তল ৪টি ম্যাগাজিন ও ৬ রাউন্ড গুলিসহ যুবক গ্রেফতার


যশোরের শার্শা উপজেলার বেনাপোল পোর্ট থানা এলাকা থেকে ২টি বিদেশি পিস্তল, ৪ টি ম্যাগাজিন ও ৬ রাউন্ড গুলিসহ সাকিব হাসান (২১) নামে এক যুবককে গ্রেফতার করেছে র‌্যাব ৬- এর স্পেশাল কোম্পানির সদস্যরা।

রোববার (১১ জানুয়ারি) ভোর সাড়ে ৫ টার দিকে র‍্যাব-৬ সিপিসি স্পেশাল কোম্পানির একটি চৌকস টিম বেনাপোলের রঘুনাথপুর পশ্চিমপাড়া এলাকার আসলাম হোসেনের বাড়িতে তল্লাশি চালিয়ে এসব অবৈধ অস্ত্র, ম্যাগাজিন ও গুলি উদ্ধার করে।

গ্রেফতারকৃত সাকিব হাসান (২১) রঘুনাথপুর গ্রামের বাসিন্দা এবং আসলাম হোসেনের ছেলে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তার বিরুদ্ধে অস্ত্র ব্যবসার সঙ্গে সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছে র‍্যাব।

র‍্যাব- ৬ এর স্পেশাল কোম্পানির কমান্ডার মেজর মোঃ নাজমুল ইসলাম জানান, গ্রেফতারকৃত আসামি প্রাথমিক জিজ্ঞাসাবাদে অস্ত্রও গোলাবারুদ নিজ হেফাজতের রাখার কথা স্বীকার করেছে। পরবর্তীতে আসামির বিরুদ্ধে একটি অস্ত্র আইনে মামলা দায়ের করে’ উদ্ধারকৃত আলামতসহ তাকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে। 

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আশরাফ হোসেন উদ্ধারকৃত আলামত ও আসামি হস্তান্তর বিষয়টি নিশ্চিত করেছেন।
👤
মহিউদ্দিন বাপ্পী
শার্শা উপজেলা প্রতিনিধি

পোস্টটি শেয়ার করুন

Facebook X WhatsApp Telegram LinkedIn

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিজিবির হাতে আটক গরুর নিলাম নিয়ে বিএনপি জামায়াত মল্ল যুদ্ধ

1

শাপলা চত্বর হত্যাযজ্ঞ মামলায় লতিফ সিদ্দিকী আটক

2

স্থানীয় সরকার নির্বাচনে এমপিও ভুক্ত শিক্ষার্থীদের প্রার্থীত

3

হবিগঞ্জে ১৪৪ ধারা জারি

4

আ.লীগ নেত্রীর করা মামলা থেকে জামিন পেলেন অতিরিক্ত ডিআইজি জহি

5

গলায় গামছা পেঁচিয়ে কলেজ ছাত্রের আ*ত্ম*হত্যা। অনেকেই খুঁজছে

6

অতিরিক্ত পুলিশ মোতায়েন করে শেষ রক্ষা হয়নি। মিছিল সমাবেশ কর

7

ছাত্রদলের হামলায় প্রতিবাদে আজ সারা দেশে বিক্ষোভ কর্মসূচি

8

জুলাই সনদে যা যা আছে সব অক্ষরে অক্ষরে পালন করতে হবে

9

ক্রসফায়ারের আসামি থেকে আজকের সাংসদ। মব সৃষ্টি করে তাকে আক্

10

ক্ষমতাসীনরা ব্যস্ত নিজের আখের গোছাতে

11

লক্ষ্মীপুরের এক ইউপি কমিটিতে প্রবাসীদের নাম ১৬ জনের পদত্যাগ

12

জুলাই পদযাত্রায় হবিগঞ্জে এনসিপি নেতাদের উপর হামলা করেছে ছাত

13

যশোরে জামায়াত এমপির বাসভবনে হামলার প্রতিবাদে এলাকাবাসীর প্র

14

মব সৃষ্টি করে এমপির মেয়েকে করা হয়েছে মারধর

15

বগুড়ায় ইয়াবা সহ ছাত্র দল নেতা আটক

16

শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ

17

বাংলাদেশ ছাত্রলীগ মনিরামপুর উপজেলা কমিটি গঠন

18

মব সৃষ্টি করে যশোর-৪ আসনের সংসদ সদস্যের বাসভবনে হামলা

19

দিনাজপুরের চিরিরবন্দরে কৃষকলীগ সভাপতির বিরুদ্ধে জমি দখলের অভ

20