‘আইসিসি এখনো কোনো প্রতিক্রিয়া জানায়নি’ বিশ্বকাপে বাংলাদেশের ভাগ্য নিয়ে প্রশ্ন করায় এই উত্তর দিয়েছেন বিসিবির একাধিক পরিচালক।
বিসিবি থেকে পাঠানো দুই চিঠির একটিরও উত্তর এখনো পায়নি বিসিবি। কবে নাগাদ পাবে সে বিষয়েও বিস্তারিত কিছু জানতে পারেনি। ফলে খানিকটা দোটানায় আছে বিসিবি ও ক্রিকেটাররা।
আইসিসির সঙ্গে বিসিবির বৈঠক হওয়ার গুঞ্জন ছড়িয়ে পড়ে গতকাল। তবে তেমন কিছু হয়নি বলেও জানান বিসিবির একাধিক পরিচালক। তারা জানান, আইসিসির সঙ্গে বৈঠকে বসার অপেক্ষায় আছেন তারা। আনুষ্ঠানিকভাবে আইসিসি চূড়ান্ত কিছু না জানালেও অনানুষ্ঠানিকভাবে আইসিসির সঙ্গে যোগাযোগ হচ্ছে বলে জানা গেছে।