Primeedition
গৌরব সাহা
সোমবার, ১২ জানুয়ারী ২০২৬, ২:২৬ দুপুর
অনলাইন সংস্করণ |203 ভিউ

নরসিংদীতে গাঁজা ও ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নরসিংদীতে গাঁজা ও ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
নরসিংদীতে গাঁজা ও ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
নরসিংদীতে পৃথক অভিযানে গাঁজা ও ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (১১ জানুয়ারি) নরসিংদী সদর উপজেলার নাগরিয়াকান্দি ও উত্তর সাটিরপাড়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন— ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর থানার আমলাপাড়া (কমলপুর) গ্রামের মৃত রেহান উদ্দিনের ছেলে মো. সিরাজুল ইসলাম (৬৫) এবং নরসিংদীর রায়পুরা উপজেলার মধ্যনগর গ্রামের (সুলতান মিয়ার বাড়ির ভাড়াটিয়া) মৃত তাইজুল ইসলামের ছেলে সবুজ মিয়া (৩০)।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রোববার সকাল সাড়ে ১১টার দিকে নরসিংদী মডেল থানা শহর পুলিশ ফাঁড়ির একটি টিম উত্তর নাগরিয়াকান্দি এলাকার ইউএমসি বালুরমাঠের সামনের পাকা সড়ক থেকে ২ কেজি গাঁজাসহ মো. সিরাজুল ইসলামকে গ্রেপ্তার করে।

অন্যদিকে, একই দিন সন্ধ্যা ৫টা ১৫ মিনিটে নরসিংদী জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) এসআই মো. সাইফুল ইসলাম সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ উত্তর সাটিরপাড়া এলাকার সিরাজ ফকির মাজার মোড়ে চেকপোস্ট পরিচালনা করেন। এ সময় ইয়াবাসহ সবুজ মিয়াকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, তার বিরুদ্ধে বিভিন্ন থানায় ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে।

গ্রেপ্তার দুইজনের বিরুদ্ধে নরসিংদী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়ের করা হয়েছে। পরে তাদের আদালতের মাধ্যমে নরসিংদী জেলা কারাগারে প্রেরণ করা হয়।
প্রতিবেদকের তথ্য

গৌরব সাহা

জেলা প্রতিনিধি (নরসিংদী) অনলাইন সংস্করণ

পোস্টটি শেয়ার করুন

Facebook X WhatsApp Telegram LinkedIn

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিজিবির হাতে আটক গরুর নিলাম নিয়ে বিএনপি জামায়াত মল্ল যুদ্ধ

1

শাপলা চত্বর হত্যাযজ্ঞ মামলায় লতিফ সিদ্দিকী আটক

2

স্থানীয় সরকার নির্বাচনে এমপিও ভুক্ত শিক্ষার্থীদের প্রার্থীত

3

হবিগঞ্জে ১৪৪ ধারা জারি

4

আ.লীগ নেত্রীর করা মামলা থেকে জামিন পেলেন অতিরিক্ত ডিআইজি জহি

5

গলায় গামছা পেঁচিয়ে কলেজ ছাত্রের আ*ত্ম*হত্যা। অনেকেই খুঁজছে

6

অতিরিক্ত পুলিশ মোতায়েন করে শেষ রক্ষা হয়নি। মিছিল সমাবেশ কর

7

ছাত্রদলের হামলায় প্রতিবাদে আজ সারা দেশে বিক্ষোভ কর্মসূচি

8

জুলাই সনদে যা যা আছে সব অক্ষরে অক্ষরে পালন করতে হবে

9

ক্রসফায়ারের আসামি থেকে আজকের সাংসদ। মব সৃষ্টি করে তাকে আক্

10

ক্ষমতাসীনরা ব্যস্ত নিজের আখের গোছাতে

11

লক্ষ্মীপুরের এক ইউপি কমিটিতে প্রবাসীদের নাম ১৬ জনের পদত্যাগ

12

জুলাই পদযাত্রায় হবিগঞ্জে এনসিপি নেতাদের উপর হামলা করেছে ছাত

13

যশোরে জামায়াত এমপির বাসভবনে হামলার প্রতিবাদে এলাকাবাসীর প্র

14

মব সৃষ্টি করে এমপির মেয়েকে করা হয়েছে মারধর

15

বগুড়ায় ইয়াবা সহ ছাত্র দল নেতা আটক

16

শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ

17

বাংলাদেশ ছাত্রলীগ মনিরামপুর উপজেলা কমিটি গঠন

18

মব সৃষ্টি করে যশোর-৪ আসনের সংসদ সদস্যের বাসভবনে হামলা

19

দিনাজপুরের চিরিরবন্দরে কৃষকলীগ সভাপতির বিরুদ্ধে জমি দখলের অভ

20