Primeedition
প্রাইম এডিশন::
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের প্রার্থী জুলাই আন্দোলনের শহীদ মীর মুগ্ধের জমজ ভাই মীর স্নিগ্ধ।
বিষয়টি নিশ্চিত করে নিজের ফেসবুক পেজ এ স্ট্যাটাস দেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী গয়েশ্বর চন্দ্র রায়। এদিকে রবিবার বগুড়ার -২ শিবগঞ্জে অনুষ্ঠিত ছাত্র-জনতার সমাবেশে বক্তব্য দেবেন মীর স্নিগ্ধ।
শনিবার রাতে বিএনপির মিডিয়া সেলের অফিশিয়াল ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এসব তথ্য জানানো হয়।
ওই পোস্টে জানানো হয়, রবিবার দুপুর আড়াইটার দিকে ঐতিহাসিক মহাস্তানে হজরত শাহ সুলতান (রহ.) মাজার জিয়ারত করবেন তিনি।
এরপর বিকেল ৩টায় শিবগঞ্জের শহীদ মীর মুগ্ধ স্কয়ারে ছাত্র-জনতা সমাবেশে বক্তব্য দেবেন স্নিগ্ধ। ধারনা করা হচ্ছে এটিই মীর স্নিগ্ধের প্রথম নির্বাচনী প্রচারণা।
মন্তব্য করুন