গ্রেপ্তারকৃতরা হলেন— ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর থানার আমলাপাড়া (কমলপুর) গ্রামের মৃত রেহান উদ্দিনের ছেলে মো. সিরাজুল ইসলাম (৬৫) এবং নরসিংদীর রায়পুরা উপজেলার মধ্যনগর গ্রামের (সুলতান মিয়ার বাড়ির ভাড়াটিয়া) মৃত তাইজুল ইসলামের ছেলে সবুজ মিয়া (৩০)।
অন্যদিকে, একই দিন সন্ধ্যা ৫টা ১৫ মিনিটে নরসিংদী জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) এসআই মো. সাইফুল ইসলাম সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ উত্তর সাটিরপাড়া এলাকার সিরাজ ফকির মাজার মোড়ে চেকপোস্ট পরিচালনা করেন। এ সময় ইয়াবাসহ সবুজ মিয়াকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, তার বিরুদ্ধে বিভিন্ন থানায় ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে।
গ্রেপ্তার দুইজনের বিরুদ্ধে নরসিংদী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়ের করা হয়েছে। পরে তাদের আদালতের মাধ্যমে নরসিংদী জেলা কারাগারে প্রেরণ করা হয়।