ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন যত এগিয়ে আসছে ভোটারদের দৃষ্টি আকর্ষণে তত নতুন নতুন প্রচারণায় নেমেছে প্রার্থীদের পক্ষে থাকা নেতা কর্মীরা।
মোটর, মোটরসাইকেল, পায়ে হেঁটে, বৃহত্তর প্রতিক প্রদর্শন পর এবার যশোর ৫ মনিরামপুর আসনের দাড়িপাল্লার পক্ষে উপজেলা পেশাজীবী পরিষদের সভাপতি ওবায়দুল্লাহ। ইঞ্জিন চালিত ভ্যান সাজিয়ে রাস্তায় নেমেছে নিজেই। প্রতিদিন উপজেলার বিভিন্ন সড়কে ঘুরছে এই ভ্যান। উপজেলার কোন না কোন সড়কে দেখা মিলছে এই প্রচার ভ্যানের। ইতিমধ্যে ভ্যানটি মনিরামপুর বাসীর দৃষ্টি আকর্ষণ করেছে।