যশোরের মনিরামপুর উপজেলার নেহালপুরে চাঞ্চল্যকর আরিফ হত্যা মামলার আসামিদের ফাঁসির দাবিতে এলাকাবাসী মানববন্ধন করেছে।শুক্রবার সকালে মনিরামপুর কপালিয়া সড়কের নেহালপুর বাজারে অনুষ্ঠিত মানববন্ধনে যোগ দেয় নেহালপুর ইউনিয়নের সর্বস্তরের মানুষ।
মানববন্ধনে আলোচনার সময় নিহত আরিফ হোসেনের পিতা আতিয়ার রহমান বলেন আমার বুক খালি হয়েছে আর যেন কারো বুক খালি না হয়। তিনি আটক আসামিদের ফাঁসির দাবি করেন। উপস্থিত মানুষ মুহু মুহু শ্লোগানে আটক আসামিদের দ্রুততম সময়ে ফাঁসী দেখতে চায়।