Primeedition
শামছুর রহমান
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ৯:২১ সকাল
অনলাইন সংস্করণ |142 ভিউ

জনতার হাতে দুই টিউবওয়েল চোর আটক, পালিয়েছে আরো তিন জন

ফাইল ফটো
ফাইল ফটো
যশোরের মণিরামপুর উপজেলার দূর্বাডাঙ্গা ইউনিয়নের বাটবিলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটি টিউবওয়েল চুরির ঘটনায় দুই যুবককে আটক করেছে স্থানীয় জনতা। এ ঘটনায় মণিরামপুর থানায় একটি চুরি মামলা দায়ের করা হয়েছে।
‎‎মামলায় দাবি করা হয়েছে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুকুন্দ মুরারী দাশ গত ১৩ মার্চ সকালে স্থানীয়দের মাধ্যমে জানতে পারেন যে বিদ্যালয় ভবনের উত্তর পাশের একটি পুরাতন টিউবওয়েল চুরি হয়ে গেছে। ধারণা করা হচ্ছে, ওইদিন রাত ১২টা থেকে ভোর ৫টার মধ্যে অজ্ঞাতনামা চোরেরা টিউবওয়েলটি চুরি করে।
‎‎একই দিন দুপুর ১২টার দিকে বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিরু মনি তাকে জানান যে দূর্বাডাঙ্গা বাজার এলাকায় স্থানীয় লোকজন সন্দেহবশত দুই যুবককে একটি পুরোনো টিউবওয়েলসহ আটকে রেখেছে। খবর পেয়ে প্রধান শিক্ষক ঘটনাস্থলে উপস্থিত হয়ে দেখতে পান টিউবওয়েলটি তার প্রতিষ্ঠানের। আটককৃতরা হলো বাটবিলা গ্রামের নূর ইসলাম গাজীর ছেলে ইসমাইল হোসেন(২২) ও মৃত নওশের গাজীর ছেলে মফিজুর রহমান(২৩)। স্থানীয়দের দাবি, এ সময় আরও ২ থেকে ৩ জন অজ্ঞাত সহযোগী কৌশলে পালিয়ে যায়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যেয়ে আটক দুইজনকে উদ্ধার করে এবং চুরি হওয়া টিউবওয়েলটি জব্দ করে।
‎গণধূলাইয়ের শিকার আটকদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এ ঘটনায় মণিরামপুর থানায় চুরি মামলা নং- ২৪/২৬ দায়ের হয়েছে। পুলিশ পলাতক অন্যান্য আসামিদের গ্রেফতারের চেষ্টা চালাচ্ছে।
প্রতিবেদকের তথ্য

শামছুর রহমান

উপজেলা প্রতিনিধি (মনিরামপুর) অনলাইন সংস্করণ

পোস্টটি শেয়ার করুন

Facebook X WhatsApp Telegram LinkedIn

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যশোর সিমান্ত থেকে আটক ডেভিড ইমন ভারতের আধার কার্ড ব্যবহারকার

1

বাঁধা দিয়েছেন তা একটু স্মার্টলি দিবেন না

2

কাজীদের কেরামতি সরকার রাজস্ব বঞ্চিত হয় বছরে ২ শত কোটি

3

চাকু সহ ছিনতাই কারী জনতার হাতে আটক

4

ট্রাক কান্ড। একটি আওয়ামী পুলিশ একটি জাতীয়তাবাদী পুলিশ ব্যা

5

প্রক্সি দিয়ে যুক্তরাজ্য প্রবাসী আসামি জামিন।

6

এনসিপি নেতাদের উপর হামলা সরকারকে জনগণের মুখোমুখি দাঁড় করিয়

7

বিজিবির হাতে আটক গরুর নিলাম নিয়ে বিএনপি জামায়াত মল্ল যুদ্ধ

8

শাপলা চত্বর হত্যাযজ্ঞ মামলায় লতিফ সিদ্দিকী আটক

9

চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন আটক

10

স্থানীয় সরকার নির্বাচনে এমপিও ভুক্ত শিক্ষার্থীদের প্রার্থীত

11

হবিগঞ্জে ১৪৪ ধারা জারি

12

আ.লীগ নেত্রীর করা মামলা থেকে জামিন পেলেন অতিরিক্ত ডিআইজি জহি

13

গলায় গামছা পেঁচিয়ে কলেজ ছাত্রের আ*ত্ম*হত্যা। অনেকেই খুঁজছে

14

অতিরিক্ত পুলিশ মোতায়েন করে শেষ রক্ষা হয়নি। মিছিল সমাবেশ কর

15

ছাত্রদলের হামলায় প্রতিবাদে আজ সারা দেশে বিক্ষোভ কর্মসূচি

16

জুলাই সনদে যা যা আছে সব অক্ষরে অক্ষরে পালন করতে হবে

17

ক্রসফায়ারের আসামি থেকে আজকের সাংসদ। মব সৃষ্টি করে তাকে আক্

18

ক্ষমতাসীনরা ব্যস্ত নিজের আখের গোছাতে

19

লক্ষ্মীপুরের এক ইউপি কমিটিতে প্রবাসীদের নাম ১৬ জনের পদত্যাগ

20