Primeedition
মোঃ মাসুদুর রহমান
শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ২:৩২ দুপুর
অনলাইন সংস্করণ |190 ভিউ

গণভোট ও নির্বাচনে সচেতনতার বার্তা: মাহমুদপুর মাধ্যমিক বিদ্যালয়ে মতবিনিময় সভা

গণভোট ও নির্বাচনে সচেতনতার বার্তা: মাহমুদপুর মাধ্যমিক বিদ্যালয়ে মতবিনিময় সভা
গণভোট ও নির্বাচনে সচেতনতার বার্তা: মাহমুদপুর মাধ্যমিক বিদ্যালয়ে মতবিনিময় সভা
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ সুষ্ঠু, অবাধ ও অংশগ্রহণমূলকভাবে সম্পন্ন করার লক্ষ্যে ভোটারদের সচেতনতা বাড়াতে বাঘারপাড়ার মাহমুদপুর মাধ্যমিক বিদ্যালয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 

বৃহস্পতিবার (১৫ জানুয়ারী) দুপুরে বিদ্যালয় মাঠে বিদ্যালয় কর্তৃপক্ষের উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।
সভায় ভোটারদের ভোটাধিকার প্রয়োগের গুরুত্ব, নির্বাচন ও গণভোটে অংশগ্রহণের আইনগত দিক, পাশাপাশি শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ভোটদান নিশ্চিত করার বিভিন্ন বিষয় বিস্তারিতভাবে তুলে ধরা হয়। বক্তারা বলেন, একটি গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা সুদৃঢ় করতে প্রত্যেক নাগরিকের সচেতন অংশগ্রহণ অপরিহার্য।

মাহমুদপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নারায়ণ চন্দ্র দাশ-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন নির্বাচন কর্মকর্তা মেহেদি হাসান, সমাজসেবা কর্মকর্তা আশরাফুল আলম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইশতিয়াক আহম্মেদ, সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা চৌধুরী আজিজুর রহমান, একাডেমিক সুপারভাইজার ওহিদুজ্জামান এবং প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক লিপিকা রানি বিশ্বাসসহ অন্যান্যরা।

সভায় উপস্থিত বক্তারা ভোটারদের নির্ভয়ে ও দায়িত্বশীলতার সঙ্গে ভোটদানে এগিয়ে আসার আহ্বান জানান। এ সময় অভিভাবক, শিক্ষক এবং এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত থেকে মতবিনিময়ে অংশ নেন।

প্রতিবেদকের তথ্য

মোঃ মাসুদুর রহমান

স্টাফ রিপোর্টার (যশোর) অনলাইন সংস্করণ

পোস্টটি শেয়ার করুন

Facebook X WhatsApp Telegram LinkedIn

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জুলাই পদযাত্রায় হবিগঞ্জে এনসিপি নেতাদের উপর হামলা করেছে ছাত

1

যশোরে জামায়াত এমপির বাসভবনে হামলার প্রতিবাদে এলাকাবাসীর প্র

2

মব সৃষ্টি করে এমপির মেয়েকে করা হয়েছে মারধর

3

বগুড়ায় ইয়াবা সহ ছাত্র দল নেতা আটক

4

শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ

5

বাংলাদেশ ছাত্রলীগ মনিরামপুর উপজেলা কমিটি গঠন

6

মব সৃষ্টি করে যশোর-৪ আসনের সংসদ সদস্যের বাসভবনে হামলা

7

দিনাজপুরের চিরিরবন্দরে কৃষকলীগ সভাপতির বিরুদ্ধে জমি দখলের অভ

8

ইনকিলাব মঞ্চের নতুন কমিটি গঠন

9

নরসিংদীতে দুই মিষ্টির দোকানে মোবাইল কোর্ট, অস্বাস্থ্যকর পরিব

10

জাতীয় সংসদ সচিবালয়ের সর্বোচ্চ সতর্কতা জারি

11

মোড়লগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাথ ব্যক্তিগত ক্লিনিক সিলগ

12

ডিবেটিং এডুকেশন সোসাইটির সভাপতি হেলাল সম্পাদক মহিউদ্দিন

13

নরসিংদীতে অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে জেলা প্রশাসন ও তিতাসের

14

৬ পূর্ণ মন্ত্রীর এসকর্ট সুবিধা বহাল

15

যে সব মন্ত্রীর এসকর্ট সুবিধা প্রত্যাহার করলো সরকার

16

পলাশে কিশোর মামুন হত্যার বিচার দাবিতে মানববন্ধন

17

নরসিংদী ইস্কন মন্দিরে উল্টো রথযাত্রায় স্বেচ্ছাসেবী হিসেবে দা

18

ছাত্র ইউনিয়ন থেকে পদত্যাগ করলেন মেঘমল্লার বসু

19

এগারো দলীয় জোট ছাড়লো খেলাফত মজলিস

20