Primeedition
মোঃ মাসুদুর রহমান
রবিবার, ২২ ফেব্রুয়ারি ২০২৬, ১০:১২ দুপুর
অনলাইন সংস্করণ |126 ভিউ

যশোরে শহীদ দিবসেও ওড়েনি জাতীয় পতাকা

যশোরে শহীদ দিবসেও ওড়েনি জাতীয় পতাকা: নিয়মের তোয়াক্কা করেনি বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠান
যশোরে শহীদ দিবসেও ওড়েনি জাতীয় পতাকা: নিয়মের তোয়াক্কা করেনি বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠান

বিনম্র শ্রদ্ধা ও ভালোবাসায় সারা দেশে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হলেও যশোরের অনেক শিক্ষা প্রতিষ্ঠানে দেখা গেছে ভিন্ন চিত্র। ভাষা শহীদদের সম্মানে আজ দেশের সকল সরকারি ও শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত রাখার রাষ্ট্রীয় নির্দেশনা থাকলেও তা মানেনি শহরতলীর বেশ কিছু প্রাথমিক বিদ্যালয়।

শনিবার সকালে সরেজমিনে দেখা যায়, শহরতলীর খোলাডাঙ্গা কর্মজীবী সংস্থা শিশু শিক্ষা সরকারি প্রাথমিক বিদ্যালয়, ২৩৫নং খোলাডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং ১২৬নং কারবালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কোনো পতাকা উত্তোলন করা হয়নি। শোকের এই দিনে প্রতিষ্ঠানগুলো পতাকা ছাড়াই তালাবদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখা যায়।

এ বিষয়ে খোলাডাঙ্গা কর্মজীবী সংস্থা শিশু শিক্ষা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুর জাহান বেগম অভিযোগের সত্যতা স্বীকার করেছেন। তবে ২৩৫নং খোলাডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহীদ হোসেন মনা দাবি করেন, তারা স্কুল থেকে চলে আসার সময় পতাকা নামিয়ে ফেলেছেন। অন্যদিকে, ১২৬নং কারবালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আমেনা কবীর খান পতাকা না থাকার বিষয়টি প্রথমে অস্বীকার করলেও পরে খবরটি প্রকাশ না করার জন্য অনুরোধ জানান।

জাতীয় পতাকা বিধিমালা অনুযায়ী, ২১শে ফেব্রুয়ারির মতো শোকের দিনে সূর্যোদয়ের পর পতাকাটি প্রথমে দণ্ডের শীর্ষভাগ পর্যন্ত উত্তোলন করে তারপর অর্ধনমিত অবস্থায় বাঁধার নিয়ম রয়েছে। শিক্ষা প্রতিষ্ঠানের মতো সংবেদনশীল জায়গায় এই নিয়মের ব্যত্যয় ঘটায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় সচেতন মহল।

এ বিষয়ে সদরের সহকারী উপজেলা শিক্ষা অফিসার মুন্সী মোহাম্মদ সোহেল রানার সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি মিটিংয়ে আছেন জানিয়ে পরবর্তীতে কথা বলবেন বলে জানান। শহীদদের রক্তের বিনিময়ে অর্জিত পতাকার প্রতি শিক্ষকদের এমন উদাসীনতাকে ‘জাতীয় অবমাননা’ হিসেবে দেখছেন সাধারণ মানুষ।

প্রতিবেদকের তথ্য

মোঃ মাসুদুর রহমান

স্টাফ রিপোর্টার (যশোর) অনলাইন সংস্করণ

পোস্টটি শেয়ার করুন

Facebook X WhatsApp Telegram LinkedIn

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যশোর ৪ এমপির বাড়ি ঘর ভাংচুর করেছে এলাকাবাসী

1

দিনাজপুরের চিরিরবন্দরে কৃষকলীগ সভাপতির বিরুদ্ধে জমি দখলের অভ

2

ইনকিলাব মঞ্চের নতুন কমিটি গঠন

3

নরসিংদীতে দুই মিষ্টির দোকানে মোবাইল কোর্ট, অস্বাস্থ্যকর পরিব

4

জাতীয় সংসদ সচিবালয়ের সর্বোচ্চ সতর্কতা জারি

5

মোড়লগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাথ ব্যক্তিগত ক্লিনিক সিলগ

6

ডিবেটিং এডুকেশন সোসাইটির সভাপতি হেলাল সম্পাদক মহিউদ্দিন

7

নরসিংদীতে অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে জেলা প্রশাসন ও তিতাসের

8

৬ পূর্ণ মন্ত্রীর এসকর্ট সুবিধা বহাল

9

যে সব মন্ত্রীর এসকর্ট সুবিধা প্রত্যাহার করলো সরকার

10

পলাশে কিশোর মামুন হত্যার বিচার দাবিতে মানববন্ধন

11

নরসিংদী ইস্কন মন্দিরে উল্টো রথযাত্রায় স্বেচ্ছাসেবী হিসেবে দা

12

ছাত্র ইউনিয়ন থেকে পদত্যাগ করলেন মেঘমল্লার বসু

13

এগারো দলীয় জোট ছাড়লো খেলাফত মজলিস

14

ঝালকাঠিতে বিপুল পরিমাণ ইয়াবাসহ ছাত্রদল নেতা আটক

15

সিলেটে পৌঁছেছেন এগারো দলের নেতৃবৃন্দ

16

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করলেন স্পিকার হাফিজ উদ্

17

রাষ্ট্রপতির দায়িত্বভার গ্রহণ উপলক্ষে স্পীকারকে ফুলেল শুভেচ্ছ

18

NEAB এর উদ্যোগে আয়োজিত 'জুলাই গণঅভ্যুত্থানের শহীদ প্রকৌশলীদে

19

NEAB এর উদ্যোগে আয়োজিত 'জুলাই গণঅভ্যুত্থানের শহীদ প্রকৌশলীদে

20