Primeedition
মেহেদী হাসান আনাস
সোমবার, ১ জুন ২০২৬, ১০:০১ দুপুর
অনলাইন সংস্করণ |87 ভিউ

চান্দিনায় জামায়াতের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা পেলেন ১১০ রোগী

চান্দিনায় জামায়াতের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা পেলেন ১১০ রোগী
বাংলাদেশ জামায়াতে ইসলামী মাধাইয়া ইউনিয়নের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৩১ মে) উপজেলার মাধাইয়া ইউনিয়নের শ্রীরামপুর দারুচ্ছুন্নাহ হাফিজিয়া ও এতিমখানায় এ মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়।
এতে মেডিসিন বিভাগের ডাক্তার রাকিবুল সান রনি, গাইনী বিভাগের ডাক্তার রিফাত শাহরিয়ার তুরিন ও ডাক্তার লাবিবা বিনতে ইব্রাহিম ১১০ জন রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় স্বাস্থ্য পরামর্শ প্রদান করেন।
মাধাইয়া ইউনিয়ন জামায়াতের সভাপতি মুফতি আবদুল বাতেন মুজাহিদীর সার্বিক তত্ত্বাবধানে এতে উপস্থিত ছিলেন মাধাইয়া ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি ডা. গোলাম আজম, ৮ নং ওয়ার্ড সভাপতি মো. রাছেল কাজী, সেক্রেটারি মো. দেলোয়ার হোসেন, সাবেক শিবির নেতা হাবিবুর রহমান খান ও আতাউর রহমান সুমনসহ স্থানীয় নেতৃবৃন্দ।
আয়োজকরা জানান, অসহায় ও নিম্নআয়ের মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কর্মসূচি অব্যাহত থাকবে বলে তারা আশা প্রকাশ করেন।
এদিকে বিনামূল্যে চিকিৎসাসেবা পেয়ে সন্তোষ প্রকাশ করেছেন সেবা গ্রহণকারী রোগীরা। তারা এ ধরনের মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়ে আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
প্রতিবেদকের তথ্য

মেহেদী হাসান আনাস

সিনিয়র স্টাফ রিপোর্টার অনলাইন সংস্করণ

পোস্টটি শেয়ার করুন

Facebook X WhatsApp Telegram LinkedIn

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যশোর সিমান্ত থেকে আটক ডেভিড ইমন ভারতের আধার কার্ড ব্যবহারকার

1

বাঁধা দিয়েছেন তা একটু স্মার্টলি দিবেন না

2

কাজীদের কেরামতি সরকার রাজস্ব বঞ্চিত হয় বছরে ২ শত কোটি

3

চাকু সহ ছিনতাই কারী জনতার হাতে আটক

4

ট্রাক কান্ড। একটি আওয়ামী পুলিশ একটি জাতীয়তাবাদী পুলিশ ব্যা

5

প্রক্সি দিয়ে যুক্তরাজ্য প্রবাসী আসামি জামিন।

6

এনসিপি নেতাদের উপর হামলা সরকারকে জনগণের মুখোমুখি দাঁড় করিয়

7

বিজিবির হাতে আটক গরুর নিলাম নিয়ে বিএনপি জামায়াত মল্ল যুদ্ধ

8

শাপলা চত্বর হত্যাযজ্ঞ মামলায় লতিফ সিদ্দিকী আটক

9

চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন আটক

10

স্থানীয় সরকার নির্বাচনে এমপিও ভুক্ত শিক্ষার্থীদের প্রার্থীত

11

হবিগঞ্জে ১৪৪ ধারা জারি

12

আ.লীগ নেত্রীর করা মামলা থেকে জামিন পেলেন অতিরিক্ত ডিআইজি জহি

13

গলায় গামছা পেঁচিয়ে কলেজ ছাত্রের আ*ত্ম*হত্যা। অনেকেই খুঁজছে

14

অতিরিক্ত পুলিশ মোতায়েন করে শেষ রক্ষা হয়নি। মিছিল সমাবেশ কর

15

ছাত্রদলের হামলায় প্রতিবাদে আজ সারা দেশে বিক্ষোভ কর্মসূচি

16

জুলাই সনদে যা যা আছে সব অক্ষরে অক্ষরে পালন করতে হবে

17

ক্রসফায়ারের আসামি থেকে আজকের সাংসদ। মব সৃষ্টি করে তাকে আক্

18

ক্ষমতাসীনরা ব্যস্ত নিজের আখের গোছাতে

19

লক্ষ্মীপুরের এক ইউপি কমিটিতে প্রবাসীদের নাম ১৬ জনের পদত্যাগ

20