Primeedition
গৌরব সাহা
শনিবার, ৭ মার্চ ২০২৬, ৯:৫১ সকাল
অনলাইন সংস্করণ |134 ভিউ

নরসিংদী কর আইনজীবী সমিতির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

নরসিংদী কর আইনজীবী সমিতির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
নরসিংদী প্রতিনিধি : পবিত্র মাহে রমজান উপলক্ষে নরসিংদী কর আইনজীবী সমিতির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে নরসিংদী শহরের একটি রেস্টুরেন্টে আয়োজিত এ অনুষ্ঠানে সমিতির সদস্যরা অংশ নেন। ধর্মীয় ভাবগাম্ভীর্য ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আয়োজিত ইফতার মাহফিলটি মিলনমেলায় পরিণত হয়।

নরসিংদী কর আইনজীবী সমিতির সভাপতি মো. নুরুল হক আফ্রাদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শহিদুল ইসলাম রনির সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নরসিংদী কর অঞ্চল–১০ এর কর কমিশনার মুঃ মহিতুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-কর কমিশনার (সদর দপ্তর-প্রশাসন) মোঃ শামীম আহম্মেদ, সমিতির উপদেষ্টা আলহাজ্ব মতিউর রহমান, নিহার রঞ্জন সাহা এবং অ্যাডভোকেট ইলিয়াস এম মাওলা।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, নরসিংদী কর আইনজীবী সমিতির সহ-সভাপতি আলী মোহাম্মদ আব্দুল মোমেন, সহ-সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আহসান উল্লাহ, সাহিত্য, সংস্কৃতি ও প্রকাশনা সম্পাদক মমিনুল হক, সমাজকল্যাণ ও ক্রীড়া সম্পাদক মোস্তাক আহমেদ রাসেল, সদস্য শরিফ আহমেদ, তানজিলুর রহমান খানসহ সমিতির অন্যান্য সদস্যবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে কর কমিশনার মুঃ মহিতুর রহমান বলেন, কর আইনজীবীরা রাজস্ব আদায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। সঠিক দিকনির্দেশনা ও পেশাগত দক্ষতার মাধ্যমে করদাতাদের সচেতনতা বৃদ্ধি এবং রাষ্ট্রের অর্থনৈতিক অগ্রগতিতে তারা অবদান রাখছেন। তিনি সমিতির সার্বিক কার্যক্রমের প্রশংসা করেন এবং ভবিষ্যতেও এ ধারাবাহিকতা বজায় রাখার আহ্বান জানান।

ইফতারের পূর্বে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। দোয়া মাহফিলে সমিতির সদস্যরা দেশের শান্তি, সমৃদ্ধি এবং পেশাজীবীদের সার্বিক উন্নতি কামনা করেন। অনুষ্ঠানটি আন্তরিকতা ও সৌহার্দ্যের মধ্য দিয়ে সম্পন্ন হয়।
প্রতিবেদকের তথ্য

গৌরব সাহা

জেলা প্রতিনিধি (নরসিংদী) অনলাইন সংস্করণ

পোস্টটি শেয়ার করুন

Facebook X WhatsApp Telegram LinkedIn

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যশোর সিমান্ত থেকে আটক ডেভিড ইমন ভারতের আধার কার্ড ব্যবহারকার

1

বাঁধা দিয়েছেন তা একটু স্মার্টলি দিবেন না

2

কাজীদের কেরামতি সরকার রাজস্ব বঞ্চিত হয় বছরে ২ শত কোটি

3

চাকু সহ ছিনতাই কারী জনতার হাতে আটক

4

ট্রাক কান্ড। একটি আওয়ামী পুলিশ একটি জাতীয়তাবাদী পুলিশ ব্যা

5

প্রক্সি দিয়ে যুক্তরাজ্য প্রবাসী আসামি জামিন।

6

এনসিপি নেতাদের উপর হামলা সরকারকে জনগণের মুখোমুখি দাঁড় করিয়

7

বিজিবির হাতে আটক গরুর নিলাম নিয়ে বিএনপি জামায়াত মল্ল যুদ্ধ

8

শাপলা চত্বর হত্যাযজ্ঞ মামলায় লতিফ সিদ্দিকী আটক

9

চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন আটক

10

স্থানীয় সরকার নির্বাচনে এমপিও ভুক্ত শিক্ষার্থীদের প্রার্থীত

11

হবিগঞ্জে ১৪৪ ধারা জারি

12

আ.লীগ নেত্রীর করা মামলা থেকে জামিন পেলেন অতিরিক্ত ডিআইজি জহি

13

গলায় গামছা পেঁচিয়ে কলেজ ছাত্রের আ*ত্ম*হত্যা। অনেকেই খুঁজছে

14

অতিরিক্ত পুলিশ মোতায়েন করে শেষ রক্ষা হয়নি। মিছিল সমাবেশ কর

15

ছাত্রদলের হামলায় প্রতিবাদে আজ সারা দেশে বিক্ষোভ কর্মসূচি

16

জুলাই সনদে যা যা আছে সব অক্ষরে অক্ষরে পালন করতে হবে

17

ক্রসফায়ারের আসামি থেকে আজকের সাংসদ। মব সৃষ্টি করে তাকে আক্

18

ক্ষমতাসীনরা ব্যস্ত নিজের আখের গোছাতে

19

লক্ষ্মীপুরের এক ইউপি কমিটিতে প্রবাসীদের নাম ১৬ জনের পদত্যাগ

20