Primeedition
ছাত্রত্ব শেষ হওয়ায় ডাকসুর ভিপি ও কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সাদিক কায়েম সহ ৯ কেন্দ্রীয় সেক্রেটারিয়েট সদস্যকে বিদায় জানালো ছাত্রশিবির। মঙ্গলবার শিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদের দ্বিতীয় সাধারণ অধিবেশনে কার্রযকরী পরিষদ এর উপর নির্বাচন অনুষ্ঠিত হবে।এর আগে রবিবার কেন্দ্রীয় কার্যালয়ে সংগঠন এর কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম সাদ্দাম এর সভাপতিত্বে সেক্রেটারিয়েট বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে ছাত্রত্ব শেষ হওয়ায় ৯ জন সেক্রেটারিয়েট সদস্য আনুষ্ঠানিক ভাবে সংগঠন থেকে বিদায় নেন। ছাত্রত্ব শেষ হওয়া ৯ কেন্দ্রীয় নেতা হলেন, কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও ডাকসু ভিপি সাদিক কায়েম, মিডিয়া সম্পাদক মু’তাসিম বিল্লাহ শাহেদী, এইচআরডি (মানবসম্পদ উন্নয়ন) সম্পাদক শরীফ মাহমুদ, ছাত্র অধিকার সম্পাদক মুহিবুর রহমান মুহিব, প্লানিং অ্যান্ড ডেভেলপমেন্ট সম্পাদক রিয়াজুল ইসলাম, ব্যবসায় শিক্ষা সম্পাদক নুরুল হুদা, পাঠাগার সম্পাদক আরাফাত হোসেন মিলন, বিতর্ক সম্পাদক হাবিবুর রহমান আরমান ও দাওয়াহ সম্পাদক শাহীন আহমেদ।
ছাত্রশিবিরের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক আজিজুর রহমান আজাদ ও প্রচার সম্পাদক ডাকসু জিএস এসএম ফরহাদ এই তথ্য নিশ্চিত করেছেন। তারা জানান, ছাত্রত্ব শেষ হওয়ায় এই ৯ নেতার সাংগঠনিক জীবন শেষ হয়েছে। এছাড়া সাদিক কায়েম বিদায়ের পর তার ফেসবুকে আবেগঘন স্ট্যাটাস দেন।
মন্তব্য করুন