Primeedition
গৌরব সাহা
বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ৬:৪০ বিকাল
অনলাইন সংস্করণ |191 ভিউ

বেলাবতে পুলিশের বিশেষ অভিযান: ইয়াবাসহ আটক ৩ জনের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড

বেলাবতে পুলিশের বিশেষ অভিযান: ইয়াবাসহ আটক ৩ জনের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড
বেলাবতে পুলিশের বিশেষ অভিযান: ইয়াবাসহ আটক ৩ জনের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড
নরসিংদীর বেলাবতে পুলিশের এক ঝটিকা অভিযানে ইয়াবা’সহ তিন মাদক কারবারিকে আটক করা হয়েছে। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

​পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বেলাবো থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম আমান উল্লাহর নেতৃত্বে এবং ওসি (তদন্ত) মো. নাসির উদ্দিন’সহ সঙ্গীয় ফোর্সের সহায়তায় বাজনাব সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন জাকির হোসেনের বাড়িতে অভিযান চালানো হয়। এসময় তল্লাশি চালিয়ে ইয়াবাসহ প্রথমে জাকির হোসেন ও আরমান হোসেন নামে দুইজনকে আটক করে পুলিশ।
​আটককৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। সেখানে আটককৃতদের দেখতে যান উজ্জল মিয়া নামে এক ব্যক্তি। তার গতিবিধি সন্দেহজনক হওয়ায় পুলিশ তাকে তল্লাশি করলে মাদক সেবনে ব্যবহৃত কার্বন পেপার উদ্ধার করা হয়। পরবর্তীতে নিজের অপরাধ স্বীকার করলে পুলিশ তাকেও আটক করে।
​আটককৃত তিনজনকে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের সামনে হাজির করা হলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের সাজা প্রদান করা হয়: ​মো. জাকির হোসেন (৩৬): (পিতা: মো. সিরাজুল ইসলাম, গ্রাম: বাজনাব) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড। ​আরমান হোসেন (২২): (পিতা: আব্দুল কাদির, গ্রাম: বেলাবো টেকপাড়া) ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড। ​মো. উজ্জল (৩৫): (পিতা: মো. আলী আকবর, গ্রাম: বেলাবো মাটিয়াল পাড়া) ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড।

​স্থানীয় সূত্রে জানা গেছে, দণ্ডপ্রাপ্ত আরমান হোসেন মাত্র একদিন আগেই অন্য একটি মামলায় জামিনে মুক্ত হয়ে বাড়িতে ফিরেছিলেন।গতকাল সন্ধ্যায় জাকির হোসেন তাকে বেলাবো বাজার থেকে ফুসলিয়ে বাজনাবো এলাকায় নিয়ে যান বলে জানা গেছে।

​বেলাবো থানা পুলিশ জানায়, এলাকায় মাদকের বিস্তার রোধে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে। দণ্ডপ্রাপ্তদের যথাযথ প্রক্রিয়ায় জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
প্রতিবেদকের তথ্য

গৌরব সাহা

জেলা প্রতিনিধি (নরসিংদী) অনলাইন সংস্করণ

পোস্টটি শেয়ার করুন

Facebook X WhatsApp Telegram LinkedIn

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিজিবির হাতে আটক গরুর নিলাম নিয়ে বিএনপি জামায়াত মল্ল যুদ্ধ

1

শাপলা চত্বর হত্যাযজ্ঞ মামলায় লতিফ সিদ্দিকী আটক

2

স্থানীয় সরকার নির্বাচনে এমপিও ভুক্ত শিক্ষার্থীদের প্রার্থীত

3

হবিগঞ্জে ১৪৪ ধারা জারি

4

আ.লীগ নেত্রীর করা মামলা থেকে জামিন পেলেন অতিরিক্ত ডিআইজি জহি

5

গলায় গামছা পেঁচিয়ে কলেজ ছাত্রের আ*ত্ম*হত্যা। অনেকেই খুঁজছে

6

অতিরিক্ত পুলিশ মোতায়েন করে শেষ রক্ষা হয়নি। মিছিল সমাবেশ কর

7

ছাত্রদলের হামলায় প্রতিবাদে আজ সারা দেশে বিক্ষোভ কর্মসূচি

8

জুলাই সনদে যা যা আছে সব অক্ষরে অক্ষরে পালন করতে হবে

9

ক্রসফায়ারের আসামি থেকে আজকের সাংসদ। মব সৃষ্টি করে তাকে আক্

10

ক্ষমতাসীনরা ব্যস্ত নিজের আখের গোছাতে

11

লক্ষ্মীপুরের এক ইউপি কমিটিতে প্রবাসীদের নাম ১৬ জনের পদত্যাগ

12

জুলাই পদযাত্রায় হবিগঞ্জে এনসিপি নেতাদের উপর হামলা করেছে ছাত

13

যশোরে জামায়াত এমপির বাসভবনে হামলার প্রতিবাদে এলাকাবাসীর প্র

14

মব সৃষ্টি করে এমপির মেয়েকে করা হয়েছে মারধর

15

বগুড়ায় ইয়াবা সহ ছাত্র দল নেতা আটক

16

শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ

17

বাংলাদেশ ছাত্রলীগ মনিরামপুর উপজেলা কমিটি গঠন

18

মব সৃষ্টি করে যশোর-৪ আসনের সংসদ সদস্যের বাসভবনে হামলা

19

দিনাজপুরের চিরিরবন্দরে কৃষকলীগ সভাপতির বিরুদ্ধে জমি দখলের অভ

20