Primeedition
মোঃ মিহাদুল ইসলাম
রবিবার, ২৯ মার্চ ২০২৬, ১১:০৫ দুপুর
অনলাইন সংস্করণ |154 ভিউ

জয়পুরহাটে পথচারীদের অস্ত্র দেখিয়ে ডাকাতি

জয়পুরহাটে পথচারীদের অস্ত্র দেখিয়ে ডাকাতি
জয়পুরহাটের ক্ষেতলালে সড়কে ব্যারিকেড দিয়ে পথচারীদের অস্ত্রের মুখে জিম্মি করে সংঘবদ্ধ ডাকাতির ঘটনা ঘটেছে। এসময় ডাকাত দল পিস্তল, সামুরাই ও রামদা ঠেকিয়ে পথচারীদের গাছের সঙ্গে বেঁধে নগদ টাকা, ৯টি মোবাইল ফোন ও একটি নতুন মোটরসাইকেল লুট করে নিয়ে গেছে।

বুধবার (২৫ মার্চ) রাত ৮টার দিকে উপজেলার মামুদপুর ইউনিয়নের সন্ন্যাসতলীর তুলসীগঙ্গা ব্রিজ এলাকায় এ ডাকাতির ঘটনা ঘটে।

ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা যায়, ১০ থেকে ১২ জনের একটি সংঘবদ্ধ ডাকাত দল ওই রাস্তায় ব্যারিকেড দেয়। এ সময় বেসরকারি কোম্পানিতে কর্মরত এবং গভীর নলকূপ ব্যবসায়ী রানু তালুকদার, বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের এক কর্মকর্তা আবু বক্কর সিদ্দিক সঙ্গে কাজ শেষে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে ডাকাতরা তাদের গতিরোধ করে। ডাকাতদের হাতে পিস্তল, সামুরাই ও রামদা দেখে তারা আতঙ্কে আত্মসমর্পণ করেন। পরে ডাকাতরা তাদের গাছের সঙ্গে বেঁধে তিনটি মোবাইল ফোনসহ সঙ্গে থাকা জিনিসপত্র ছিনিয়ে নেয়।

ভুক্তভোগী রানু তালুকদার জানান, তাদের আটকে রাখার কিছুক্ষণ পর একইভাবে আরও কয়েকজন পথচারীকে আটক করে ডাকাতরা। পরে তাদের কাছ থেকেও মোবাইল ও টাকা লুট করা হয়। ডাকাতরা ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়ার পর ভুক্তভোগীরা নিজেদের বাঁধন খুলে বাড়ি ফেরেন।

এ বিষয়ে ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর আলম বলেন, এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে পুলিশের একাধিক টিম কাজ করছে। অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত রয়েছে।
প্রতিবেদকের তথ্য

মোঃ মিহাদুল ইসলাম

স্টাফ রিপোর্টার (বদলগাছি) অনলাইন সংস্করণ

পোস্টটি শেয়ার করুন

Facebook X WhatsApp Telegram LinkedIn

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিজিবির হাতে আটক গরুর নিলাম নিয়ে বিএনপি জামায়াত মল্ল যুদ্ধ

1

শাপলা চত্বর হত্যাযজ্ঞ মামলায় লতিফ সিদ্দিকী আটক

2

স্থানীয় সরকার নির্বাচনে এমপিও ভুক্ত শিক্ষার্থীদের প্রার্থীত

3

হবিগঞ্জে ১৪৪ ধারা জারি

4

আ.লীগ নেত্রীর করা মামলা থেকে জামিন পেলেন অতিরিক্ত ডিআইজি জহি

5

গলায় গামছা পেঁচিয়ে কলেজ ছাত্রের আ*ত্ম*হত্যা। অনেকেই খুঁজছে

6

অতিরিক্ত পুলিশ মোতায়েন করে শেষ রক্ষা হয়নি। মিছিল সমাবেশ কর

7

ছাত্রদলের হামলায় প্রতিবাদে আজ সারা দেশে বিক্ষোভ কর্মসূচি

8

জুলাই সনদে যা যা আছে সব অক্ষরে অক্ষরে পালন করতে হবে

9

ক্রসফায়ারের আসামি থেকে আজকের সাংসদ। মব সৃষ্টি করে তাকে আক্

10

ক্ষমতাসীনরা ব্যস্ত নিজের আখের গোছাতে

11

লক্ষ্মীপুরের এক ইউপি কমিটিতে প্রবাসীদের নাম ১৬ জনের পদত্যাগ

12

জুলাই পদযাত্রায় হবিগঞ্জে এনসিপি নেতাদের উপর হামলা করেছে ছাত

13

যশোরে জামায়াত এমপির বাসভবনে হামলার প্রতিবাদে এলাকাবাসীর প্র

14

মব সৃষ্টি করে এমপির মেয়েকে করা হয়েছে মারধর

15

বগুড়ায় ইয়াবা সহ ছাত্র দল নেতা আটক

16

শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ

17

বাংলাদেশ ছাত্রলীগ মনিরামপুর উপজেলা কমিটি গঠন

18

মব সৃষ্টি করে যশোর-৪ আসনের সংসদ সদস্যের বাসভবনে হামলা

19

দিনাজপুরের চিরিরবন্দরে কৃষকলীগ সভাপতির বিরুদ্ধে জমি দখলের অভ

20