Primeedition
এইচ. এম. হাবিবুল্লাহ্
রবিবার, ১১ জানুয়ারী ২০২৬, ৯:৩৬ রাত
অনলাইন সংস্করণ |182 ভিউ

সুপারি বাগান থেকে ১০ বছরের শিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রতিকী ছবি
প্রতিকী ছবি
সুপারি বাগান থেকে ১০ বছরের শিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার


ভোলার লালমোহন উপজেলায় সুপারি গাছ থেকে তামিম ইকবাল নামে ১০ বছর বয়সী এক শিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার ১০ জানুয়ারি রাতে উপজেলার ধলীগৌরনগর ইউনিয়নের কালামুল্লাহ গ্রামে একটি সুপারি বাগান থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত শিশু ওই গ্রামের রফিকুল ইসলামের ছেলে।

শনিবার বিকেলে পূর্ব চতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পেছনে একটি গাছে শিশুটির মরদেহ ঝুলন্ত অবস্থায় দেখতে পান এক অটোরিকশাচালক। তার ডাক চিৎকারে স্থানীয়রা জড়ো হয়ে মঙ্গল শিকদার পুলিশ ফাঁড়িতে খবর দেয়। পরে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে।
মঙ্গল শিকদার পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ সাব-ইন্সপেক্টর এরশাদ আলীর তথ্যমতে, বিকেলে শিশুটি তার দাদা শফিক মিয়ার সঙ্গে স্থানীয় একটি রাইস মিলে গিয়েছিল। ওই সময় শিশুটির হাতে একটি রশি ছিল। দাদা যখন মিল মালিকের সঙ্গে কথা বলছিলেন, তখন শিশুটি সবার অগোচরে ওই রশি নিয়ে রাইস মিলের পেছনের সুপারি বাগানে চলে যায়। পরবর্তীতে সেখান থেকেই তার মরদেহ উদ্ধার করা হয়।

তদন্ত কর্মকর্তা জানান, অজ্ঞাতনামা কেউ শিশুটিকে হত্যা করে ঝুলিয়ে রেখেছে এমন কোনো আলামত পাওয়া যায়নি। সুরতহাল প্রতিবেদনে নিহতের শরীরে আঘাতের কোনো চিহ্ন নেই এবং শিশুটির দাদার বর্ণনার সঙ্গে ঘটনার মিল পাওয়া গেছে। এ কারণে প্রাথমিকভাবে এটি হত্যাকাণ্ড নয় বলে মনে করছে পুলিশ।
মরদেহ ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পরিবারের কোনো অভিযোগ না থাকায় লালমোহন থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
প্রতিবেদকের তথ্য

এইচ. এম. হাবিবুল্লাহ্

স্টাফ রিপোর্টার (ভোলা) অনলাইন সংস্করণ

পোস্টটি শেয়ার করুন

Facebook X WhatsApp Telegram LinkedIn

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জুলাই পদযাত্রায় হবিগঞ্জে এনসিপি নেতাদের উপর হামলা করেছে ছাত

1

যশোরে জামায়াত এমপির বাসভবনে হামলার প্রতিবাদে এলাকাবাসীর প্র

2

মব সৃষ্টি করে এমপির মেয়েকে করা হয়েছে মারধর

3

বগুড়ায় ইয়াবা সহ ছাত্র দল নেতা আটক

4

শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ

5

বাংলাদেশ ছাত্রলীগ মনিরামপুর উপজেলা কমিটি গঠন

6

মব সৃষ্টি করে যশোর-৪ আসনের সংসদ সদস্যের বাসভবনে হামলা

7

দিনাজপুরের চিরিরবন্দরে কৃষকলীগ সভাপতির বিরুদ্ধে জমি দখলের অভ

8

ইনকিলাব মঞ্চের নতুন কমিটি গঠন

9

নরসিংদীতে দুই মিষ্টির দোকানে মোবাইল কোর্ট, অস্বাস্থ্যকর পরিব

10

জাতীয় সংসদ সচিবালয়ের সর্বোচ্চ সতর্কতা জারি

11

মোড়লগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাথ ব্যক্তিগত ক্লিনিক সিলগ

12

ডিবেটিং এডুকেশন সোসাইটির সভাপতি হেলাল সম্পাদক মহিউদ্দিন

13

নরসিংদীতে অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে জেলা প্রশাসন ও তিতাসের

14

৬ পূর্ণ মন্ত্রীর এসকর্ট সুবিধা বহাল

15

যে সব মন্ত্রীর এসকর্ট সুবিধা প্রত্যাহার করলো সরকার

16

পলাশে কিশোর মামুন হত্যার বিচার দাবিতে মানববন্ধন

17

নরসিংদী ইস্কন মন্দিরে উল্টো রথযাত্রায় স্বেচ্ছাসেবী হিসেবে দা

18

ছাত্র ইউনিয়ন থেকে পদত্যাগ করলেন মেঘমল্লার বসু

19

এগারো দলীয় জোট ছাড়লো খেলাফত মজলিস

20