Primeedition
গৌরব সাহা
শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ১:৪০ দুপুর
অনলাইন সংস্করণ |181 ভিউ

নরসিংদী-২ (পলাশ) আসনে ধানের শীষের জয়, সংসদ সদস্য নির্বাচিত ড. আব্দুল মঈন খান

সংগৃহীত ছবি
সংগৃহীত ছবি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নরসিংদী-২ (পলাশ) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও দলের স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান ধানের শীষ প্রতীকে বিজয় অর্জন করেছেন। ভোটগ্রহণ শেষে প্রাপ্ত ফলাফলে তিনি তার নিকটতম প্রতিদ্বন্দ্বীদের পরাজিত করে সংসদ সদস্য নির্বাচিত হন।

এই আসনে মোট ৯১টি ভোটকেন্দ্রের মধ্যে ৫১টি কেন্দ্রের ফলাফল ঘোষিত হলে দেখা যায়, ধানের শীষ প্রতীকের প্রার্থী ড. আব্দুল মঈন খান পেয়েছেন ৪৯ হাজার ১৯৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দাঁড়িপাল্লা প্রতীকের আমজাদ হোসেন পেয়েছেন ২৯ হাজার ৩৭৮ ভোট। এছাড়া শাপলা কলি প্রতীকের প্রার্থী মো. গোলাম সারোয়ার তুষার পেয়েছেন ১১ হাজার ৯২৩ ভোট।

নির্বাচনকে কেন্দ্র করে পলাশ উপজেলায় ভোটারদের মধ্যে ব্যাপক আগ্রহ ও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়। শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হয় এবং ফলাফল ঘোষণার পরপরই বিএনপি নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে।

রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, অভিজ্ঞ ও প্রবীণ রাজনীতিবিদ হিসেবে ড. আব্দুল মঈন খানের প্রতি ভোটারদের আস্থা এবং গণতন্ত্র পুনরুদ্ধার ও উন্নয়নের প্রত্যাশাই এই বিজয়ের প্রধান কারণ। দীর্ঘ রাজনৈতিক জীবনে তার অবস্থান ও গ্রহণযোগ্যতা পলাশবাসীর ভোটের রায়কে প্রভাবিত করেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

বিজয়ের প্রতিক্রিয়ায় নবনির্বাচিত সংসদ সদস্য ড. আব্দুল মঈন খান পলাশবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, জনগণের আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়ন, এলাকার উন্নয়ন এবং মানুষের অধিকার প্রতিষ্ঠায় তিনি নিষ্ঠার সঙ্গে কাজ করবেন।
প্রতিবেদকের তথ্য

গৌরব সাহা

জেলা প্রতিনিধি (নরসিংদী) অনলাইন সংস্করণ

পোস্টটি শেয়ার করুন

Facebook X WhatsApp Telegram LinkedIn

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যশোর ৪ এমপির বাড়ি ঘর ভাংচুর করেছে এলাকাবাসী

1

দিনাজপুরের চিরিরবন্দরে কৃষকলীগ সভাপতির বিরুদ্ধে জমি দখলের অভ

2

ইনকিলাব মঞ্চের নতুন কমিটি গঠন

3

নরসিংদীতে দুই মিষ্টির দোকানে মোবাইল কোর্ট, অস্বাস্থ্যকর পরিব

4

জাতীয় সংসদ সচিবালয়ের সর্বোচ্চ সতর্কতা জারি

5

মোড়লগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাথ ব্যক্তিগত ক্লিনিক সিলগ

6

ডিবেটিং এডুকেশন সোসাইটির সভাপতি হেলাল সম্পাদক মহিউদ্দিন

7

নরসিংদীতে অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে জেলা প্রশাসন ও তিতাসের

8

৬ পূর্ণ মন্ত্রীর এসকর্ট সুবিধা বহাল

9

যে সব মন্ত্রীর এসকর্ট সুবিধা প্রত্যাহার করলো সরকার

10

পলাশে কিশোর মামুন হত্যার বিচার দাবিতে মানববন্ধন

11

নরসিংদী ইস্কন মন্দিরে উল্টো রথযাত্রায় স্বেচ্ছাসেবী হিসেবে দা

12

ছাত্র ইউনিয়ন থেকে পদত্যাগ করলেন মেঘমল্লার বসু

13

এগারো দলীয় জোট ছাড়লো খেলাফত মজলিস

14

ঝালকাঠিতে বিপুল পরিমাণ ইয়াবাসহ ছাত্রদল নেতা আটক

15

সিলেটে পৌঁছেছেন এগারো দলের নেতৃবৃন্দ

16

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করলেন স্পিকার হাফিজ উদ্

17

রাষ্ট্রপতির দায়িত্বভার গ্রহণ উপলক্ষে স্পীকারকে ফুলেল শুভেচ্ছ

18

NEAB এর উদ্যোগে আয়োজিত 'জুলাই গণঅভ্যুত্থানের শহীদ প্রকৌশলীদে

19

NEAB এর উদ্যোগে আয়োজিত 'জুলাই গণঅভ্যুত্থানের শহীদ প্রকৌশলীদে

20