Primeedition
মেহেদী হাসান রেজা
বুধবার, ৭ জানুয়ারী ২০২৬, ১:৪৭ দুপুর
অনলাইন সংস্করণ |212 ভিউ

ভিপি-জিএস-এজিএসে এগিয়ে ছাত্রশিবির-জকসু নির্বাচন ২০২৬

ভিপি-জিএস-এজিএসে এগিয়ে ছাত্রশিবির-জকসু নির্বাচন ২০২৬

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনে ৩৯টি কেন্দ্রের মধ্যে চারটি কেন্দ্রে ছাত্রশিবির সমর্থিত প্যানেলের ভিপি রিয়াজুল ইসলাম এবং জিএস আব্দুল আলিম ও এজিএস মাসুদ রানা এগিয়ে রয়েছেন।জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনে ৩৯টি কেন্দ্রের মধ্যে চারটি কেন্দ্রে ছাত্রশিবির সমর্থিত প্যানেলের ভিপি রিয়াজুল ইসলাম এবং জিএস আব্দুল আলিম ও এজিএস মাসুদ রানা এগিয়ে রয়েছেন।

 বুধবার (৭ জানুয়ারি) সকাল ৭ টার দিকে জকসু নির্বাচন কমিশন এই ফলাফল ঘোষণা করে।

 ঘোষিত চার কেন্দ্রের মধ্যে ভিপি পদে শিবিরের রিয়াজুল ইসলাম মোট ৪২৭ ভোট পেয়ে এগিয়ে আছেন। অপরদিকে ছাত্রদলের একেএম রাকিব পেয়েছেন ৩৯৪ ভোট। জিএস পদে ৩৮৫ ভোট পেয়ে এগিয়ে আছেন শিবিরের আব্দুল আলিম আরিফ। আর ছাত্রদলের খাদিজাতুল কুবরা পেয়েছেন ২০৫ ভোট।এজিএসে শিবির সমর্থিত মাসুদ রানা ৪০৫ ভোটে এগিয়ে আছেন। ছাত্রদলে বিএম আতিকুর রহমান তানজিল পেয়েছেন ৩২১ ভোট।

 এর মধ্যে ভূগোল ও পরিবেশ বিভাগে শিবির ভিপি রিয়াজুল ইসলাম ১০০ আর ছাত্রদলের একেএম রাকিব ৯১ ভোট পেয়েছেন। জিএস পদে ছাত্রশিবিরের আব্দুল আলিম আরিফ ৯০, ছাত্রদলের খাদিজাতুল কুবরা পেয়েছেন ৪৫ ভোট। এজিএস পদে শিবিরের মাসুদ রানা পেয়েছেন ৯৮, আর ছাত্রদলের বিএম আতিকুর রহমান তানজিল পেয়েছেন ৪৫ ভোট।

 নৃবিজ্ঞান বিভাগে শিবিরের ভিপি প্রার্থী রিয়াজুল ইসলাম পেয়েছেন ১২৮ ভোট, অপরদিকে ছাত্রদলের একেএম রাকিব ১১৮, জিএস পদে শিবিরের আব্দুল আলিম আরিফ পেয়েছেন ১২৩ ভোট, ছাত্রদলেন খাদিজাতুল কুবরা পেয়েছেন ৭৩ ভোট। এজিএস পদে শিবিরের মাসুদ রানা পেয়েছেন ১০২, ছাত্রদলের বিএম আতিকুর রহমান তানজিল ১২৬ ভোট পান।

 লোক প্রশাসন বিভাগে ভিপি শিবিরের ভিপি প্রার্থী রিয়াজুল ইসলাম ১২২ ভোট, ছাত্রদলের একেএম রাকিব ১৩২ ভোট পেয়েছেন। জিএস পদে শিবিরের আব্দুল আলিম আরিফ ১২৩ ভোট আর ছাত্রদলের খাদিজাতুল কুবরক ৬২ ভোট পেয়েছেন। এজিএস শিবিরে মাসুদ রানা ১৩০, ছাত্রদলের বিএম আতিকুর রহমান তানজিল ১০৬ ভোট পান।

 ফার্মেসী বিভাগ ভিপি পদে শিবিরের রিয়াজুল ইসলাম ৭৮ ভোট, ছাত্রদলের একেএম রাকিব ৫৩ ভোট পেয়েছেন। আর জিএস পদে শিবিরের আব্দুল আলিম আরিফ ৮৩, ছাত্রদলের খাদিজাতুল কুবরা ২৬ ভোট পেয়েছেন। এজিএস শিবিরের মাসুদ রানা ৭৮ আর বিএম আতিকুর রহমান তানজিল ৪৫ ভোট পেয়েছেন।

 এর আগে রাত ১টার দিকে নির্বাচন কমিশনার অধ্যাপক শহিদুল ইসলাম জানান, প্রায় ৩০০ ভোট কাস্ট হয়েছে এমন একটি কেন্দ্রের ভোট প্রথমে ম্যানুয়ালি গণনা করা হয়। এরপর দুটি ওএমআর মেশিনের মাধ্যমে একই ভোট পুনরায় গণনা করা হচ্ছে। ম্যানুয়াল গণনার ফলাফলের সঙ্গে যে মেশিনের ফল মিলবে, সেই মেশিন দিয়েই পরবর্তী সব কেন্দ্রের ভোট গণনা সম্পন্ন করা হবে। এই সিদ্ধান্ত অনুযায়ী নৃবিজ্ঞান বিভাগের ২৭৮টি ভোট দিয়ে নতুন করে গণনা শুরু করা হয়।

 উল্লেখ্য, মঙ্গলবার রাত ৯টা ২০ মিনিটের দিকে ভোট গণনার মেশিনে টেকনিক্যাল ত্রুটি দেখা দিলে পুরো প্রক্রিয়া সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়। পরে সমস্যার সমাধান শেষে দীর্ঘ বিরতির পর আবারও ভোট গণনা শুরু করে নির্বাচন কমিশন।

 মঙ্গলবার সকাল নয়টা থেকে বিকাল তিনটা পর্যন্ত জকসু ও হল সংসদ নির্বাচনের ৩৯টি কেন্দ্রের ১৭৮টি বুথে ভোট গ্রহণ করা হয়। তবে নির্ধারিত সময়ের পরও বেশ কয়েকটি বিভাগের কেন্দ্রে ভোটারদের দীর্ঘ লাইন দেখা যায়। এসব ভোটারও ভোট দিয়েছেন। নির্বাচনে ভোট পড়েছে প্রায় ৬৫ শতাংশ।

প্রতিবেদকের তথ্য

মেহেদী হাসান রেজা

স্টাফ রিপোর্টার অনলাইন সংস্করণ

পোস্টটি শেয়ার করুন

Facebook X WhatsApp Telegram LinkedIn

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জুলাই পদযাত্রায় হবিগঞ্জে এনসিপি নেতাদের উপর হামলা করেছে ছাত

1

যশোরে জামায়াত এমপির বাসভবনে হামলার প্রতিবাদে এলাকাবাসীর প্র

2

মব সৃষ্টি করে এমপির মেয়েকে করা হয়েছে মারধর

3

বগুড়ায় ইয়াবা সহ ছাত্র দল নেতা আটক

4

শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ

5

বাংলাদেশ ছাত্রলীগ মনিরামপুর উপজেলা কমিটি গঠন

6

মব সৃষ্টি করে যশোর-৪ আসনের সংসদ সদস্যের বাসভবনে হামলা

7

দিনাজপুরের চিরিরবন্দরে কৃষকলীগ সভাপতির বিরুদ্ধে জমি দখলের অভ

8

ইনকিলাব মঞ্চের নতুন কমিটি গঠন

9

নরসিংদীতে দুই মিষ্টির দোকানে মোবাইল কোর্ট, অস্বাস্থ্যকর পরিব

10

জাতীয় সংসদ সচিবালয়ের সর্বোচ্চ সতর্কতা জারি

11

মোড়লগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাথ ব্যক্তিগত ক্লিনিক সিলগ

12

ডিবেটিং এডুকেশন সোসাইটির সভাপতি হেলাল সম্পাদক মহিউদ্দিন

13

নরসিংদীতে অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে জেলা প্রশাসন ও তিতাসের

14

৬ পূর্ণ মন্ত্রীর এসকর্ট সুবিধা বহাল

15

যে সব মন্ত্রীর এসকর্ট সুবিধা প্রত্যাহার করলো সরকার

16

পলাশে কিশোর মামুন হত্যার বিচার দাবিতে মানববন্ধন

17

নরসিংদী ইস্কন মন্দিরে উল্টো রথযাত্রায় স্বেচ্ছাসেবী হিসেবে দা

18

ছাত্র ইউনিয়ন থেকে পদত্যাগ করলেন মেঘমল্লার বসু

19

এগারো দলীয় জোট ছাড়লো খেলাফত মজলিস

20