যশোরের মণিরামপুরে চেক জালিয়াতি মা*মলায় লিলি খাতুন নামে এক নারীকে গ্রে*ফতার করেছে পুলিশ। গ্রে*ফতারকৃত লিলি খাতুন মণিরামপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি মাহমুদুল হাসান রকির মা বলে নিশ্চিত হওয়া গেছে।
৬ জুন মণিরামপুর থানা পুলিশ তাকে গ্রে*ফতার করে। বিষয়টি নিশ্চিত করেছেন মণিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আবু সাঈদ।
পুলিশ সূত্রে জানা যায়, লিলি খাতুনের বিরুদ্ধে চেক জা*লিয়াতি সংক্রান্ত একটি মা*মলা বিচারাধীন ছিল। ওই মা*মলায় আদালতের জারি করা গ্রে*ফতারি পরোয়ানা (ওয়ারেন্ট) মূলে পুলিশ তাকে নিজ বাড়ি থেকে গ্রে*ফতার করে।
থানার ওসি মোঃ আবু সাঈদ জানান, আইনি প্রক্রিয়া শেষে শনিবার বিকেলেই তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।