Primeedition
গৌরব সাহা
মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬, ১০:২৯ দুপুর
অনলাইন সংস্করণ |181 ভিউ

দেবীদ্বারে ট্রাকের ধাক্কায় মাদরাসাছাত্র নিহত

দেবীদ্বারে ট্রাকের ধাক্কায় মাদরাসাছাত্র নিহত
দেবীদ্বারে ট্রাকের ধাক্কায় মাদরাসাছাত্র নিহত
কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের কুমিল্লার দেবীদ্বারে ট্রাকের ধাক্কায় জুনাইদ হোসেন (২২) নামের এক মাদরাসাছাত্র নিহত হয়েছেন। সোমবার (১২ জানুয়ারি) সন্ধ্যা সোয়া ৬টার দিকে উপজেলার জাফরগঞ্জ ইউনিয়নের দক্ষিণ নারায়ণপুর (ছয়গুরা) এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত জুনাইদ হোসেন নরসিংদী জেলার রায়পুরা উপজেলার সমীবাদ গ্রামের মো. আক্তার হোসেনের ছেলে। তিনি মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন সোনাকান্দা আলিয়া মাদরাসার তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, কুমিল্লাগামী একটি সিএনজি অটোরিকশাকে বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির ইটবোঝাই একটি ট্রাক সজোরে ধাক্কা দেয়। এতে সিএনজিটি দুমড়ে-মুচড়ে যায়।

ঘটনাস্থলেই সিএনজির যাত্রী জুনাইদ হোসেনের মৃত্যু হয়। এ সময় সিএনজি চালক গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মীরপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. আক্তারুজ্জামান জানান, রাত সোয়া ৯টার দিকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে। দুর্ঘটনাকবলিত সিএনজি ও ট্রাকটি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
প্রতিবেদকের তথ্য

গৌরব সাহা

জেলা প্রতিনিধি (নরসিংদী) অনলাইন সংস্করণ

পোস্টটি শেয়ার করুন

Facebook X WhatsApp Telegram LinkedIn

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জুলাই পদযাত্রায় হবিগঞ্জে এনসিপি নেতাদের উপর হামলা করেছে ছাত

1

যশোরে জামায়াত এমপির বাসভবনে হামলার প্রতিবাদে এলাকাবাসীর প্র

2

মব সৃষ্টি করে এমপির মেয়েকে করা হয়েছে মারধর

3

বগুড়ায় ইয়াবা সহ ছাত্র দল নেতা আটক

4

শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ

5

বাংলাদেশ ছাত্রলীগ মনিরামপুর উপজেলা কমিটি গঠন

6

মব সৃষ্টি করে যশোর-৪ আসনের সংসদ সদস্যের বাসভবনে হামলা

7

দিনাজপুরের চিরিরবন্দরে কৃষকলীগ সভাপতির বিরুদ্ধে জমি দখলের অভ

8

ইনকিলাব মঞ্চের নতুন কমিটি গঠন

9

নরসিংদীতে দুই মিষ্টির দোকানে মোবাইল কোর্ট, অস্বাস্থ্যকর পরিব

10

জাতীয় সংসদ সচিবালয়ের সর্বোচ্চ সতর্কতা জারি

11

মোড়লগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাথ ব্যক্তিগত ক্লিনিক সিলগ

12

ডিবেটিং এডুকেশন সোসাইটির সভাপতি হেলাল সম্পাদক মহিউদ্দিন

13

নরসিংদীতে অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে জেলা প্রশাসন ও তিতাসের

14

৬ পূর্ণ মন্ত্রীর এসকর্ট সুবিধা বহাল

15

যে সব মন্ত্রীর এসকর্ট সুবিধা প্রত্যাহার করলো সরকার

16

পলাশে কিশোর মামুন হত্যার বিচার দাবিতে মানববন্ধন

17

নরসিংদী ইস্কন মন্দিরে উল্টো রথযাত্রায় স্বেচ্ছাসেবী হিসেবে দা

18

ছাত্র ইউনিয়ন থেকে পদত্যাগ করলেন মেঘমল্লার বসু

19

এগারো দলীয় জোট ছাড়লো খেলাফত মজলিস

20