অবশেষে ভিসি থেকে ফ্যাসিবাদের দোষরকে বাদ দেওয়া হলো। ছাত্রদলের কমিটি থেকে ছাত্রলীগ বাদ দেওয়ার দাবি জোরালো হলো।
দেশের ১১টি সরকারি বিশ্ববিদ্যালয়ে উপাচার্য (ভিসি) নিয়োগ নিয়ে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। তবে প্রজ্ঞাপন জারির এক ঘণ্টা না পেরোতেই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ভিসির নিয়োগ বাতিল করা হয়েছে।
বাতিল হওয়া প্রজ্ঞাপনের তথ্য অনুযায়ী ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অধ্যাপক ডঃ আনিসুর রহমানকে বেরোবির ভিসি নিয়োগ দেওয়া হয়।
অভিযোগ রয়েছে, আওয়ামী লীগ সরকারের সাবেক সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদের বোন জামাই তিনি। এ অভিযোগের পরিপ্রেক্ষিতেই তার নিয়োগ বাতিল করা হয়েছে বলে জানা গেছে।
বেরোবির ভিসি নিয়োগের প্রজ্ঞাপন বাতিল করে জারি করা নতুন প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘শিক্ষা মন্ত্রণালয়ের অদ্য ১৪ মে’র ৩৭.০০.০০00,079.11.181. ২২-২০৬ এবং ৩৭.০০.০০০০.০৭৯,১১,১৮১,২২-২০৭ নম্বর স্মারকসমূহ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর সম্পর্কিত আদেশসমূহ এতদ্বারা বাতিল করা হলো।
এই নিয়োগ বাতিল সাধারণ মানুষের প্রত্যাশা পূরণ করেছে। সাধারণ মানুষ ছাতদল সহ যে সকল কমিটিতে ছাত্রলীগ, যুবলীগ আওয়ামী লীগ টাকার বিনিময়ে পদ পেয়েছে ঐ সকল আওয়ামী ফ্যাসিবাদীদের বাদ দেওয়ার দাবি জোরালো হয়েছে। বিএনপির হাইকমান্ড বিষয়টি দেখবেন এটাই সকলের প্রত্যাশা।