Primeedition
মোঃ মাসুদুর রহমান
রবিবার, ২২ ফেব্রুয়ারি ২০২৬, ১০:১৩ দুপুর
অনলাইন সংস্করণ |131 ভিউ

যশোরে ফিরে উষ্ণ অভ্যর্থনা পেলেন মন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত

যশোরে ফিরে উষ্ণ অভ্যর্থনা পেলেন মন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত
যশোরে ফিরে উষ্ণ অভ্যর্থনা পেলেন মন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত

জনগণের ভোটে নির্বাচিত নতুন সরকারের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পাওয়ার পর নিজ জেলা যশোরে এসে ফুলেল শুভেচ্ছায় সিক্ত হয়েছেন অনিন্দ্য ইসলাম অমিত। শুক্রবার সকালে দুই দিনের সফরে তিনি যশোরে পৌঁছালে জেলা প্রশাসন, দলীয় নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাকে বরণ করে নেন।

সকাল সাড়ে ১০টার পর ঢাকা থেকে বিমানযোগে যশোরে পৌঁছান প্রতিমন্ত্রী। যশোর বিমানবন্দরে জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান ও পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। পরে জেলা বিএনপির সভাপতি অ্যাড. সৈয়দ সাবেরুল হক সাবু ও সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন দলীয় নেতাকর্মীদের নিয়ে তাকে অভ্যর্থনা জানান।
বিমানবন্দর থেকে রাষ্ট্রীয় প্রটোকলে তিনি যশোর সার্কিট হাউসে যান।

সেখানে তাকে গার্ড অব অনার প্রদান করা হয়। সার্কিট হাউসের সম্মেলন কক্ষে জেলার বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান,পেশাজীবী সংগঠন ও রাজনৈতিক নেতৃবৃন্দ ফুল দিয়ে শুভেচ্ছা জানান। প্রায় দুই ঘণ্টাব্যাপী এই শুভেচ্ছা বিনিময় পর্ব চলে।

শুভেচ্ছা জানানো সংগঠনগুলোর মধ্যে ছিল যশোর স্থানীয় সরকার বিভাগ, যশোর সরকারি এম এম কলেজ, সরকারি মহিলা কলেজ, সরকারি সিটি কলেজ, যশোর হোমিওপ্যাথি মেডিকেল কলেজ, শিক্ষা বোর্ড মডেল স্কুল অ্যান্ড কলেজ, নতুনহাট পাবলিক কলেজ, বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি, বাংলাদেশ শিক্ষক সমিতি (যশোর জেলা শাখা),

বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি (যশোর জেলা শাখা), জেলার ক্রীড়া সংগঠকবৃন্দ, সাংবাদিক ইউনিয়ন যশোর, বাংলাদেশ মোটরপার্টস ও টায়ার-টিউব ব্যবসায়ী সমিতি (যশোর সার্কেল), নগর বিএনপি ও সদর উপজেলা বিএনপিসহ জেলা বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

পরে সাংবাদিকদের সঙ্গে সংক্ষিপ্ত ব্রিফিংয়ে প্রতিমন্ত্রী বলেন, যশোরসহ সমগ্র দেশবাসীর প্রত্যাশা পূরণে তিনি সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করবেন। নির্বাচনের আগে যশোরবাসীর কাছে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের অঙ্গীকারও পুনর্ব্যক্ত করেন তিনি।

এদিন জুমার নামাজ আদায় করেন শহরের কারবালা জামে মসজিদে। নামাজ শেষে মুসল্লিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। পরে তিনি বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী তরিকুল ইসলাম-এর কবর জিয়ারত করেন।

প্রতিবেদকের তথ্য

মোঃ মাসুদুর রহমান

স্টাফ রিপোর্টার (যশোর) অনলাইন সংস্করণ

পোস্টটি শেয়ার করুন

Facebook X WhatsApp Telegram LinkedIn

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জুলাই পদযাত্রায় হবিগঞ্জে এনসিপি নেতাদের উপর হামলা করেছে ছাত

1

যশোরে জামায়াত এমপির বাসভবনে হামলার প্রতিবাদে এলাকাবাসীর প্র

2

মব সৃষ্টি করে এমপির মেয়েকে করা হয়েছে মারধর

3

বগুড়ায় ইয়াবা সহ ছাত্র দল নেতা আটক

4

শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ

5

বাংলাদেশ ছাত্রলীগ মনিরামপুর উপজেলা কমিটি গঠন

6

মব সৃষ্টি করে যশোর-৪ আসনের সংসদ সদস্যের বাসভবনে হামলা

7

দিনাজপুরের চিরিরবন্দরে কৃষকলীগ সভাপতির বিরুদ্ধে জমি দখলের অভ

8

ইনকিলাব মঞ্চের নতুন কমিটি গঠন

9

নরসিংদীতে দুই মিষ্টির দোকানে মোবাইল কোর্ট, অস্বাস্থ্যকর পরিব

10

জাতীয় সংসদ সচিবালয়ের সর্বোচ্চ সতর্কতা জারি

11

মোড়লগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাথ ব্যক্তিগত ক্লিনিক সিলগ

12

ডিবেটিং এডুকেশন সোসাইটির সভাপতি হেলাল সম্পাদক মহিউদ্দিন

13

নরসিংদীতে অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে জেলা প্রশাসন ও তিতাসের

14

৬ পূর্ণ মন্ত্রীর এসকর্ট সুবিধা বহাল

15

যে সব মন্ত্রীর এসকর্ট সুবিধা প্রত্যাহার করলো সরকার

16

পলাশে কিশোর মামুন হত্যার বিচার দাবিতে মানববন্ধন

17

নরসিংদী ইস্কন মন্দিরে উল্টো রথযাত্রায় স্বেচ্ছাসেবী হিসেবে দা

18

ছাত্র ইউনিয়ন থেকে পদত্যাগ করলেন মেঘমল্লার বসু

19

এগারো দলীয় জোট ছাড়লো খেলাফত মজলিস

20