Primeedition
মোঃ মিহাদুল ইসলাম
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ৮:১৩ রাত
অনলাইন সংস্করণ |121 ভিউ

জয়পুরহাটে মাদ্রাসাছাত্রকে বলাৎকার, শিক্ষক গ্রেপ্তার

জয়পুরহাটে মাদ্রাসাছাত্রকে বলাৎকার, শিক্ষক গ্রেপ্তার
জয়পুরহাটে আট বছর বয়সী এক শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে ফরিদ জামান (২৩) নামে এক মাদ্রাসা শিক্ষককে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র‍্যাব। বুধবার (১১ মার্চ) রাত ১১টার দিকে নওগাঁর মহাদেবপুর উপজেলার রাইগাঁ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার (১২ মার্চ) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে র‍্যাব।

গ্রেপ্তারকৃত ফরিদ জামান নওগাঁর মহাদেবপুর উপজেলার মহেশপুর গ্রামের মোবারক হোসেনের ছেলে। তিনি জয়পুরহাটের একটি স্থানীয় মাদ্রাসা ও এতিমখানার শিক্ষক।

র‍্যাবের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অভিযুক্ত শিক্ষক ফরিদ জামান গত ৬ মাস ধরে ভয়ভীতি দেখিয়ে ওই শিশু শিক্ষার্থীকে বিভিন্ন সময় বলাৎকার করে আসছিলেন। গত মাসের ২৬ তারিখ ভোর ৪টার দিকে মাদ্রাসা ও এতিমখানার একটি কক্ষে ঘুমন্ত ওই শিশুকে ডেকে তুলে জোরপূর্বক বলাৎকার করেন তিনি। এতে শিশুটির রক্তপাত হয় এবং সে অসুস্থ হয়ে পড়ে।

ওই দিন সন্ধ্যায় শিশুটির মা তাকে রাতের খাবার দিতে মাদ্রাসায় গেলে সে মাকে বিস্তারিত জানায়। পরে অভিযুক্ত শিক্ষক ফরিদ জামানের কাছে জানতে চাইলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করেন। এ ঘটনায় ভুক্তভোগী শিশুর মা বাদী হয়ে আদালতে একটি মামলা দায়ের করেন।

জয়পুরহাট র‍্যাব ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার সিনিয়র সহকারী পুলিশ সুপার নুরল হুদা জানান, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য তাকে জয়পুরহাট সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

জয়পুরহাট থানার সাব-ইন্সপেক্টর (নিঃ) মেহেদী আলম জানান, মামলার ২৪ ঘন্টার মধ্যে গ্রেপ্তারকৃত আসামী ফরিদ জামানকে জেল হাজতে পাঠানো হয়েছে।
প্রতিবেদকের তথ্য

মোঃ মিহাদুল ইসলাম

স্টাফ রিপোর্টার (বদলগাছি) অনলাইন সংস্করণ

পোস্টটি শেয়ার করুন

Facebook X WhatsApp Telegram LinkedIn

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আ.লীগ নেত্রীর করা মামলা থেকে জামিন পেলেন অতিরিক্ত ডিআইজি জহি

1

গলায় গামছা পেঁচিয়ে কলেজ ছাত্রের আ*ত্ম*হত্যা। অনেকেই খুঁজছে

2

অতিরিক্ত পুলিশ মোতায়েন করে শেষ রক্ষা হয়নি। মিছিল সমাবেশ কর

3

ছাত্রদলের হামলায় প্রতিবাদে আজ সারা দেশে বিক্ষোভ কর্মসূচি

4

জুলাই সনদে যা যা আছে সব অক্ষরে অক্ষরে পালন করতে হবে

5

ক্রসফায়ারের আসামি থেকে আজকের সাংসদ। মব সৃষ্টি করে তাকে আক্

6

ক্ষমতাসীনরা ব্যস্ত নিজের আখের গোছাতে

7

লক্ষ্মীপুরের এক ইউপি কমিটিতে প্রবাসীদের নাম ১৬ জনের পদত্যাগ

8

জুলাই পদযাত্রায় হবিগঞ্জে এনসিপি নেতাদের উপর হামলা করেছে ছাত

9

যশোরে জামায়াত এমপির বাসভবনে হামলার প্রতিবাদে এলাকাবাসীর প্র

10

মব সৃষ্টি করে এমপির মেয়েকে করা হয়েছে মারধর

11

বগুড়ায় ইয়াবা সহ ছাত্র দল নেতা আটক

12

শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ

13

বাংলাদেশ ছাত্রলীগ মনিরামপুর উপজেলা কমিটি গঠন

14

মব সৃষ্টি করে যশোর-৪ আসনের সংসদ সদস্যের বাসভবনে হামলা

15

দিনাজপুরের চিরিরবন্দরে কৃষকলীগ সভাপতির বিরুদ্ধে জমি দখলের অভ

16

ইনকিলাব মঞ্চের নতুন কমিটি গঠন

17

নরসিংদীতে দুই মিষ্টির দোকানে মোবাইল কোর্ট, অস্বাস্থ্যকর পরিব

18

জাতীয় সংসদ সচিবালয়ের সর্বোচ্চ সতর্কতা জারি

19

মোড়লগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাথ ব্যক্তিগত ক্লিনিক সিলগ

20