কক্সবাজারের উখিয়া উপজেলার রত্নাপালং ইউনিয়নের চাকবৈঠা কেন্দ্রীয় জামে মসজিদ পরিচালনা কমিটির ব্যতিক্রমী উদ্যোগে টানা ৪০ দিন ফজরের নামাজ জামায়াতে আদায়কারী ২৬ জন মুসল্লিকে পুরস্কৃত করা হয়েছে। এ উদ্যোগকে এলাকাবাসী সাধুবাদ জানিয়েছেন।
শুক্রবার জুমার নামাজ শেষে চাকবৈঠা কেন্দ্রীয় জামে মসজিদে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে বিভিন্ন বয়সের ২৬ জন মুসল্লির হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। পুরস্কারপ্রাপ্তদের মধ্যে ৫ বছর থেকে শুরু করে ৬০ বছর বয়সী মুসল্লিরাও ছিলেন, যারা টানা ৪০ দিন মসজিদে জামায়াতে ফজরের নামাজ আদায় করেছেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এস এম মাস্টার কামাল উদ্দিন। সঞ্চালনা করেন মসজিদ পরিচালনা কমিটির সভাপতি মাস্টার মোক্তার আহমদ।